দুনিয়াজুড়ে ভয়াবহ সাইবার হামলা

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০১৭, ২২:৩১আপডেট : ২৭ জুন ২০১৭, ২২:৩৩

দুনিয়াজুড়ে ভয়াবহ সাইবার হামলা দুনিয়াজুড়ে আবারও বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। ইউক্রেন থেকে শুরু হওয়া এ আক্রমণ এখন দেশে দেশে ছড়িয়ে পড়ছে। যুক্তরাজ্য, রাশিয়া, ডেনমার্ক, স্পেন, ফ্রান্স ও ভারতসহ বিভিন্ন দেশের বহু প্রতিষ্ঠান এ হামলায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ডেনমার্কের শিপিং প্রতিষ্ঠান মেরস্ক, রুশ তেল কোম্পানি রসনেফট, বিশ্বের বৃহত্তম বিজ্ঞাপনী সংস্থা ব্রিটেনের ডব্লিউপিপি-র মতো প্রতিষ্ঠানগুলোও রয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

অনেক প্রতিষ্ঠান তাদের কম্পিউটারের মনিটরের ছবি প্রকাশ করেছে। এসব ছবিতে দেখা যাচ্ছে, হ্যাকাররা তাদের হাত থেকে মুক্তির বিনিময়ে বিটকয়েন দিয়ে বিভিন্ন অংকের অর্থ দাবি করছে।

হামলার সূত্রপাত হয় ইউক্রেন দিয়ে। দেশটির বিভিন্ন মন্ত্রণালয়, বিদ্যুৎ কোম্পানি, ব্যাংক ও কিয়েভের বিমানবন্দরের কম্পিউটার নেটওয়ার্কে ভয়াবহ সাইবার আক্রমণ চালানো হয়েছে।

এর আগে চলতি বছরের মে মাসে বিশ্বের অন্তত ৭৪টি দেশে র‍্যানসমওয়্যার ভাইরাস দিয়ে সাইবার হামলা চালানো হয়। এবারের হামলার ধরনও অনেকটা একইরকম। আগের হামলার মতোই এবারও কম্পিউটার আটকে দিয়ে মুক্তিপণ হিসেবে অর্থ দাবি করছে হ্যাকাররা।

বিশেষজ্ঞরা বলছেন, যে দুর্বলতার সুযোগ নিয়ে গত মাসে সাইবার হামলা চালানো হয়েছিল এবারও সেই একই দুর্বলতার সুযোগ নিয়েছে হ্যাকাররা।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম