রুশ বিমানঘাঁটি পরিদর্শনে আসাদ

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৭, ১৯:৩৫আপডেট : ২৮ জুন ২০১৭, ১৯:৩৯

বাশার আল আসাদ সিরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত রাশিয়ার একটি বিমানঘাঁটি পরিদর্শন করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মঙ্গলবার তিনি হেমিম এলাকায় অবস্থিত ওই ঘাঁটিটি পরিদর্শন করেন। এই প্রথমবারের মতো তিনি সিরিয়ার মাটিতে থাকা রুশ ঘাঁটিটি পরিদর্শন করলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ্যমের সরবরাহ করা ছবিতে দেখা যায়, রাশিয়ার তৈরি একটি সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমানের ককপিটে অবস্থান করছেন আসাদ। এছাড়া তিনি রুশ বাহিনীর অন্যান্য সামরিক যান পরিদর্শন করেন। এ সময় আসাদের সঙ্গে ছিলেন রাশিয়ার চিফ অব স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ।
২০১১ সাল থেকেই সিরিয়ায় গৃহযুদ্ধ অব্যাহত রয়েছে। ২০১৫ সাল থেকে জোরালোভাবে এ লড়াইয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ নেয় রাশিয়া। ওই সময় থেকে আসাদ বাহিনী সামরিক ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে মস্কো। আসাদের ক্ষমতায় থাকার পথে অন্তরায়-এমন বিদ্রোহীদের লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলাও চালিয়েছে মস্কো। এ যাত্রায় রাশিয়া ছাড়াও আসাদের পক্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান।
লড়াইয়ের তীব্রতায় গত কয়েক বছর ধরে কিছুটা আড়ালে থাকলেও কিছুদিন ধরেই বাইরে আসছেন আসাদ। রবিবার হামা শহরে তিনি ঈদের নামাজ আদায় করেন। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম তিনি শহরটি সফর করলেন। এছাড়া সম্প্রতি স্ত্রী আসমা আল আসাদ’কে সঙ্গে নিয়ে হামায় আহত নিজ বাহিনীর সদস্যদের দেখতে যান সিরিয়ার প্রেসিডেন্ট।
/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম