শুক্রবার মধ্যরাত থেকে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০১৭, ২২:০৬আপডেট : ৩০ জুন ২০১৭, ২২:০৭

দাতুক সেরি মুস্তাফার আলী শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে নামছে মালয়েশিয়া। ইমিগ্রেশন আইন অনুযায়ী কর্মচারী, নিয়োগকারী এবং স্টুডেন্ট ভিসায় নিয়োগকারীদের গ্রেফতার করা হবে। দেশটির অভিবাসন দফতরের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী এক সংবাদ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে এ অভিযানের কথা নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম মালয় মেইল অনলাইন।

সরকার ঘোষিত ই-কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর এ সিদ্ধান্তে উপনীত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবারের সংবাদ সম্মেলনে দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, সেসব নিয়োগকারীদের ওপর আমি হতাশ, যারা এখনও তাদের কর্মীদের জন্য আবেদন করেননি। বারবার অনুরোধের পরও যারা সুযোগ কাজে লাগাননি, তাদের জন্য আর সময়সীমা বাড়ানো হবে না।

দাতুক সেরি মুস্তাফার আলী বলেন, ১ জুলাইয়ের পর কোনও প্রতিষ্ঠানে অবৈধ শ্রমিক ধরা পড়লে জনপ্রতি ১০ হাজার রিংগিত জরিমানা করা হবে। কোনও অনিয়ম পাওয়া গেলে তাদের আদালতে নেওয়া হবে। অবৈধ শ্রমিকদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে শেষ মুহূর্তে অবৈধ শ্রমিকদের সুবিধার্থে দেশজুড়ে ইমিগ্রেশন বিভাগ ২৮ থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত ই-কার্ড নিবন্ধনের কাজ করবে।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে সরকার ঘোষিত ওই ই-কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড আবেদনের সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। দেশটির অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, এ সুযোগ নেওয়া শ্রমিকের হার মাত্র ২৩ শতাংশ। আর মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন প্রায় ৬ লাখ শ্রমিক।

শেষ সময়ে এনফোর্সমেন্ট কার্ড আবেদনের জন্য পুত্রজায়ার ইমিগ্রেশেনে অবৈধ অভিবাসীদের উপচেপড়া ভীড় দেখা গেছে। 

/এমপি/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি