নিউ ইয়র্কের হাসপাতালে গোলাগুলি, হতাহতের আশঙ্কা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০১ জুলাই ২০১৭, ০৩:০৬আপডেট : ০১ জুলাই ২০১৭, ০৮:০৯

নিউ ইয়র্কের হাসপাতালে গোলাগুলি, হতাহতের আশঙ্কা নিউ ইয়র্কের মাউন্ট হোপ ডিসট্রিক্টের ব্রনক্স ব্রাউয়ে অবস্থিত ব্রনক্স-লেবানন হাসপাতালের ভেতরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীর গুলিতে কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে,  হাসপাতালের ভেতর হঠাৎ ডাক্তারের পোশাক পরা একটি ব্যক্তি হাতে রাইফেল নিয়ে গুলি করতে থাকে। তবে পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয় সময় ১৪টা ৪৫ মিনিটে এ গোলাগুলি শুরু হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা খুবই গুরুতর।

পুলিশ বন্দুকধারীকে শনাক্ত করতে পেরেছে। হেনরি বেলো নামের ওই ব্যক্তি হাসপাতালের সাবেক ডাক্তার ছিলেন।

নিউ ইয়র্কের হাসপাতালে গোলাগুলি, হতাহতের আশঙ্কা এ ঘটনায় পুলিশ স্থানীয়দের আপাতত এ এলাকা পরিহার করার পরামর্শ দিয়ে টুইটারে স্ট্যাটাস দিয়েছে।

ফায়ার ডিপার্টমেন্টের এক কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে তিন জন ডাক্তার গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বন্দুকধারী ব্যক্তি বেশ লম্বা ও পাতলা। তার শরীরে নীল রঙের জামা ও সাদা রঙের ল্যাবরেটরির কোট পরা ছিল।

এদিকে, পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না করায় হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।

সূত্র: বিবিসি ওয়ার্ল্ড

/এসএনএইচ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম