উ. কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৭, ০৯:০৪আপডেট : ০১ জুলাই ২০১৭, ১১:৩৫
image

উত্তর কোরিয়ার ব্যাপারে ওয়াশিংটনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে;  মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ংইয়ং’র পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে ‘সুনির্দিষ্ট’ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর থেকে এসব কথা জানা গেছে।
ট্রাম্প-মুন জায়ে বৈঠক

শুক্রবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে উ. কোরিয়াকে হুঁশিয়ার করেন তিনি। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ‘নিষ্ঠুর ও বেপরোয়া’ সরকারের পক্ষ থেকে যৌথ হুমকির মুখে রয়েছে ওয়াশিংটন ও সিউল। কাজেই দেশটির পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়ার হুমকি থেকে আমেরিকা ও তার মিত্র দেশগুলোর নাগরিকদের রক্ষা করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানসহ সারাবিশ্বে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে ওয়াশিংটন।

যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মুন বলেন, ওয়াশিংটন ও সিউল উত্তর কোরিয়া ইস্যুর সমাধান করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছে। উত্তর কোরিয়ার ‘হুমকি ও উস্কানিমূলক’ তৎপরতার ‘কঠোর জবাব’ দেয়া হবে বলে হুমকি দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

যৌথ সংবাদ সম্মেলনে দুই প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি বন্ধ হওয়ার আশা থাকলে তারা পিয়ংইয়ং’র সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছেন।
সূত্র: বিবিসি
/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম