সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের আহ্বান করবিন-এর

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০১৭, ১৯:০৭আপডেট : ০১ জুলাই ২০১৭, ২৩:৫১

জেরেমি করবিন সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি স্থগিতের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিন। একইসঙ্গে তিনি ইয়েমেনে সৌদি জোটের আগ্রাসনে ব্রিটিশ অস্ত্র ব্যবহারের নিন্দা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন করবিন।

যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি সংস্থা ক্যাম্পেইন অ্যাগেইনস্ট দ্য আর্মস ট্রেড। তাদের হিসেবে ইয়েমেন সৌদি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির কাছে ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র রফতানির অনুমোদন দিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ।

সাক্ষাৎকারে জেরেমি করবিন বলেন, আমরা ইয়েমেনে সৌদি আরবের এই অস্ত্র ব্যবহারের নিন্দা জানাচ্ছি। দেশটির কাছে অস্ত্র বিক্রি স্থগিতের আহ্বান জানাচ্ছি। কারণ আমরা এমন চিত্র দেখতে চাই যে, আমরা ইয়েমেন শান্তি স্থাপনে আগ্রহী। ইয়েমেনে সৌদি হামলার সঙ্গে আমরা নেই। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট।

তিনি বলেন, গত পার্লামেন্টে আমরা সরকারের কাছে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের আহ্বান জানিয়েছি। ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে। এ ইস্যুতে আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি।

ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে পুনরায় ক্ষমতায় বসাতে ২০১৫ সালে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি জোট। জাতিসংঘের হিসাবে, ২০১৭ মার্চ পর্যন্ত সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ হাজার মানুষ। অব্যাহত বিমান হামলায় আরব বিশ্বের দরিদ্রতম দেশটিতে মানবিক দুর্যোগ দেখা দিয়েছে। ত্রাণ বা সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন ইয়েমেনের প্রায় ৭০ শতাংশ মানুষ। দেশজুড়ে ছড়িয়ে পড়েছে কলেরার প্রকোপ। গত এপ্রিলের পর থেকে এ পর্যন্ত ১৩০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম