শর্ত মানতে কাতারকে আরও ৪৮ ঘণ্টা সময় দেবে সৌদি জোট

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ০৭:৫৮আপডেট : ০৩ জুলাই ২০১৭, ০৯:৫৬
image

নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত পূরণে কাতারকে অতিরিক্ত ৪৮ ঘণ্টা সময় দিচ্ছে সৌদি জোট। মধ্যস্থতাকারী কুয়েতের অনুরোধে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সৌদি-কুয়েত যৌথ বিবৃতিতে অতিরিক্ত সময় ঘোষণা করা হয়।

আরব

৫ জুন সন্ত্রাসবাদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরসহ ৬ দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত দেয় ৪ দেশ। জবাব দেওয়ার জন্য বেধে দেওয়া হয় ১০ দিনের সময়। রবিবার রাতে শেষ হয় কাতারের ওপর জারিকৃত অবরোধ প্রত্যাহারে সৌদি জোটের বেঁধে দেওয়া সময়সীমা।

অগ্রহণযোগ্য শর্ত না মানার ইঙ্গিত দিয়ে কাতার রবিবার জানিয়েছে, কেবল শর্তহীন আলোচনায় রাজি আছে তারা।  তবে কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা-সূত্রে আল-জাজিরা বলছে, আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে কাতারের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে সংকটের মধ্যস্থতাকারী ওই দেশটি।

কাতারকে দেওয়া সৌদি জোটের শর্তে দেশটির সংবাদমাধ্যম আল জাজিরা বন্ধ করে দেওয়ার পাশাপাশি ১০ দিনের মধ্যে ইরানের সঙ্গে সম্পর্ক হ্রাস ও তুরস্কের একটি সামরিক ঘাঁটি বন্ধ করতে বলা হয়। এছাড়া মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক ছিন্ন, কথিত সন্ত্রাসী হসন্তান্তর, সৌদি জোটের প্রতি আনুগত্য এবং আইএস--আলকায়েদা আর হিজবুল্লাহর মতো সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে কাতারকে।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, কাতার ওই শর্তগুলো পূরণ করবে কিনা, তা নিয়ে কুয়েতের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোটের বেঁধে দেওয়া সময়কে ৪৮ ঘণ্টা বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। আর কুয়েতের সেই অনুরোধ রাখতেই শর্ত মানার সময়সীমা বাড়ানো হয়েছে।

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম