উ. কোরিয়াকে প্রতিহত করতে চীন ও জাপানের সহায়তা চান ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ১১:২৭আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১১:২৭
image

উ. কোরিয়াকে প্রতিহত করতে চীন ও জাপানের  সহায়তা চান ট্রাম্প

উত্তর কোরিয়া ইস্যুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। হোয়াইট হাউস জানায়, ‘কোরীয় উপদ্বীপে শান্তি ফিরিয়ে আনতে দুই নেতাই ট্রাম্পকে আশ্বস্ত করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ দেওয়ার জন্য চীনকে বরবারই আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। চীনের পক্ষ থেকে বলা হয়, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। উত্তর কোরিয়াকে প্রতিহত না করায় চীনের উপর হতাশ ট্রাম্প। আবের সঙ্গে ফোনালাপে উত্তর কোরিয়াকে পারমাণবিক পরীক্ষা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে হোয়াইট জানায়, ‘তারা আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্র-জাপান জোট উত্তর কোরিয়ার যেকোনও হুমকি মোকাবেলা করতে প্রস্তুত।

পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশ উত্তাপ ছড়ালেও মার্চে সুর নামায় চীন-যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়া বিষয়ে চীনের কঠোর সমালোচনা করা যুক্তরাষ্ট্র জানিয়েছিলো, উত্তর কোরিয়ার বিষয়ে এক সঙ্গে কাজ করতে রাজি হয়েছে দুটি দেশ। একই সুর ছিলো চীনেরও।

এদিকে দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপের কাছে পৌঁছেছে একটি মার্কিন রণতরী। চীনের দাবিকৃত ট্রাইটন নামের ওই দ্বীপকে ঘিরে ওই অঞ্চলে অনেকদিন ধরেই বিরোধ চলে আসছে।

চীন এই ঘটনাকে মারাত্মক রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। এবং ‍ওই দ্বীপে রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করেছে। ওই দ্বীপকে দাবি করা নিয়ে চীনকে অনেকদিন ধরেই  সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের দাবি এটা তাদের সার্বভৌমিক অধিকার।

/এমএইচ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম