পশ্চিম তীরে ডাচ সৌর প্যানেল জব্দ করায় ক্ষুব্ধ নেদারল্যান্ডস

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০১৭, ১৩:১০আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১৪:১১
image

দখলকৃত পশ্চিম তীরের প্রত্যন্ত একটি গ্রামে ইসরায়েল ডাচ সরকারের অর্থায়নে নির্মিত কয়েকটি সৌর শক্তি প্যানেল জব্দ করেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। সোমবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। ওই গ্রামে গত বছর বেশকিছু সৌর শক্তির প্যানেল স্থাপন করেছিল তারা। বুধবার ইসরায়েল সেগুলো জব্দ করে। পশ্চীম তীর

 

এক বিবৃতিতে ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় তারা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ডিজেল ও সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা যায় এমন প্যানেল তৈরি করেছিলেন নেদারল্যান্ডস।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজের প্রতিবেদন মতে, বেথেলহেমে এই প্যানেলগুলো স্থাপন করতে ৫ লাখ ইউরো ব্যয় করেছিলো ডাচ সরকার। আর জাবেত আল ধিব গ্রামেই্ খরচ হয় ৩ লাখ ৫০ হাজার ইউরো।

ইসরায়েলকে এই প্যানেলগুলো ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে নেদারল্যান্ডস। ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা পর্যালোচনা করে দেখছে তারা।

জাবেত আল ধিবে এলাকায় প্রায় ১৫০ ফিলিস্তিনি বাস করে। এর পাশেই রয়েছে ‘অবৈধ’ নোকেদিম বসতি যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আভিগোর লিবারম্যান বাস করেন। তার পাশেই আরেকটি ‘অবৈধ’ এল ডেভিড বসতি রয়েছে। ইসরায়েলি আইন অনুসারেই এই বসতিগুলো অবৈধ হলেও এখানে বিদ্যুৎ সরবরাহ করা হয়। রয়েছে অন্যান্য অবকাঠামোগত সুবিধাও।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম