কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল-থানি ফ্রান্স সফর করবেন। সোমবার ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয় এই গ্রীষ্মের শেষেই তার ফ্রান্স সফর করার কথা রয়েছে। এদিন আল-থানির সঙ্গে ফোনে কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এসময় মধ্যপ্রাচ্যে চলার কূটনৈতিক সংকট নিয়ে আলোচনা হয় দুই নেতার।
ফরাসি প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘টেলিফোনে কথা বলার সময় কাতারের আমির জানান এই সংকট নিয়ে আলোচনা করতে গ্রীষ্মের শেষেই ফ্রান্স সফর করবেন তিনি।’ এর আগে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিলো, কাতারের আমির হয় সামনের সপ্তাহেই ফ্রান্স সফর করতে পারেন।
৫ জুন সন্ত্রাসবাদের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসরসহ ৬ দেশ। এরপর সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত দেয় ৪ দেশ। জবাব দেওয়ার জন্য বেধে দেওয়া হয় ১০ দিনের সময়। রবিবার রাতে শেষ হয় কাতারের ওপর জারিকৃত অবরোধ প্রত্যাহারে সৌদি জোটের বেঁধে দেওয়া সময়সীমা।
সূত্র: মিডল ইস্ট মনিটর
/এমএইচ








