অবরোধের প্রভাব কাটিয়ে উঠতে গ্যাস উত্তোলন বাড়াচ্ছে কাতার

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০১৭, ২১:৫৩আপডেট : ০৫ জুলাই ২০১৭, ০৯:১২

অবরোধের প্রভাব কাটিয়ে উঠতে গ্যাস উত্তোলন বাড়াচ্ছে কাতার সৌদি জোটের আরোপিত কাতারবিরোধী অবরোধের প্রভাব কাটিয়ে উঠতে গ্যাস উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দোহা। ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার কাতার পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শারিদা আল কাবি এ ঘোষণা দেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাতার পেট্রোলিয়াম বছরে ৭৭ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উত্তোলন করে থাকে। তবে এখন আমরা বার্ষিক ১০০ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছি। এই অবরোধ আমাদের পরাজিত করতে পারবে না।

দোহায় কাতার পেট্রোলিয়ামের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাতার পেট্রোলিয়াম সূত্র জানিয়েছে, উত্তোলিত বাড়তি গ্যাস বিভিন্ন দেশে রফতানিতে নজর দেবে দোহা। ইউরোপের বৃহৎ তেল-গ্যাস কোম্পানি টোটাল ছাড়াও চীন ও ইরানসহ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে গ্যাস বাণিজ্য বাড়াতে আগ্রহী কাতার।

বিশ্বে তরলায়িত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সবচেয়ে বড় উৎপাদক ও রফতানিকারক দেশ কাতার। একইসঙ্গে তেল রপ্তানিতেও অন্যতম বৃহৎ দেশ। দেশটির গ্যাসের ওপর বিশেষভাবে নির্ভরশীল সৌদি জোটের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত। কারণ আমিরাতের বিদ্যুতের অর্ধেকই আসে কাতারের গ্যাস পাইপলাইন থেকে। কাতার যদি দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তাহলে অন্ধকারে ছেয়ে যাবে দুবাই শহর। কারণ এ শহরের বিদ্যুতের উৎস হচ্ছে কাতারি গ্যাস। প্রতিদিন কাতার থেকে ২ বিলিয়ন কিউবিক গ্যাস যায় আমিরাতে। অন্য কোনও দেশ থেকে গ্যাস আমদানি করা আমিরাতের জন্য অনেক বেশি ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তবে মঙ্গলবার কাতার পেট্রোলিয়ামের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শারিদা আল কাবি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, কোনও দেশের গ্যাস সরবরাহ বাতিল করে দেওয়ার ইচ্ছে কাতারের নেই।

সাদ শারিদা আল কাবি বলেন, এই অবরোধ দীর্ঘ সময় ধরে চললেও তা কাতারকে কাবু করতে পারবে না। সূত্র: দ্য নিউ আরব।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম