উ. কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র আন্তঃমহাদেশীয় ছিলো: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০১৭, ০৯:০০আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১২:০০
image

মঙ্গলবার উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি আন্তমহাদেশীয় ছিলো এবং এটি যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য  জানা যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই পরীক্ষাকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের প্রতি নতুন হুমকি উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কখনোই পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে গ্রহণ করবে না।

মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগের ছবি

তিনি বলেন, উত্তর কোরিয়াকে প্রতিহত করতে বৈশ্বিক প্রচেষ্টা প্রয়োজন। মঙ্গলবার সকালে পশ্চিমাঞ্চলীয় পিয়নগান প্রদেশের বাঘইয়োন থেকে জাপান সাগর অভিমুখে হোয়াসং-১৪ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। যা উৎক্ষেপণের প্রায় ৩৯ মিনিট পরে ৯৩০ কিলোমিটার দূরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে।

পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উ. কোরিয়া। দেশটির  রাষ্ট্রীয় টেলিভিশন ‘কোরিয়া সেন্ট্রাল টেলিভিশন (কেসিটিভি)’ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মতে এবারই প্রথমবারের মতো আইসিবিএমের সফল উৎক্ষেপণের দাবি জানাল উত্তর কোরিয়া, যেটা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ওয়াশিংটনও মনে করে উত্তর কোরিয়ার এই মিসাইলটি হয়তো যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত আনতে সক্ষম। তবে বিশেষজ্ঞরা বলেন, নিশ্চিতভাবে কোথাও লক্ষ্য করে হামলা চালানো সম্ভব নয় মিসাইলটির।  

 উত্তর কোরিয়া এমন দিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যেদিন স্বাধীনতা ঘোষণার ২৪১তম বার্ষিকীউদযাপন করছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার জন্য আমেরিকান বিপ্লব কিংবা স্বাধীনতা যুদ্ধ চলমান থাকা অবস্থায় ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল (ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স)। জন্ম হয়েছিল এক সার্বভৌম মার্কিন যুক্তরাষ্ট্রের (ইউনাইটেড স্টেটস অব আমেরিকা) । সেই থেকে প্রতিবছর এ দিনে যুক্তরাষ্ট্রজুড়ে সকল বর্ণ, ধর্ম, বিশ্বাস, লিঙ্গ, সংস্কৃতি ও প্রজন্মের মধ্যে স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

 এই ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। বুধবার ১৫ সদস্য দেশ রুদ্ধদ্বার বৈঠক করবেন বলে জানা গেছে।

 /এমএইচ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম