বেনগাজির স্বাধীনতা ঘোষণা করলো লিবিয়ার স্বঘোষিত ন্যাশনাল আর্মি

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০১৭, ১৪:১৯আপডেট : ০৬ জুলাই ২০১৭, ১৬:১৬
image

স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)-এর প্রধান ফিল্ড মার্শাল খলিফা হাফতার দাবি করেছেন তার বাহিনী বেনগাজিকে মুক্ত করেছে। তার দাবি, কয়েক বছরের সশস্ত্র লড়াইয়ের পর শহরটি এখন ‘নিরাপত্তা, শান্তি এবং পুনর্মিলনের’ নতুন যুগে প্রবেশ করেছে।

বেনগাজি
বুধবার (৫ জুলাই) টেলিভিশনে দেওয়া এক ভাষণে ফিল্ড মার্শাল হাফতার বলেন, সন্ত্রাসবাদ এবং এর এজেন্টদের বিরুদ্ধে তিন বছরেরও বেশি সময় ধরে অনবরত সংগ্রাম চালিয়ে যাওয়ার আমরা এখন বেনগাজির স্বাধীনতা ঘোষণা করছি।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যদি হাফতারের দাবি সত্যি হয় তবে এটি হবে প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির এ বাহিনীর বড় বিজয়। বেনগাজির সাবরি এলাকায় চলতি সপ্তাহে লিবিয়ান ন্যাশনাল আর্মির যোদ্ধা এবং স্থানীয় ইসলামী জঙ্গিদের মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ে বিপুল প্রাণহানির পর বেনগাজির স্বাধীনতা ঘোষণা করলেন হাফতার।

কমান্ডার হাফতার চার বছর আগে ন্যাটো সমর্থিত এক বিদ্রোহের মধ্য দিয়ে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে তৈরি হওয়া সংঘাত রূপ নেয় গৃহযুদ্ধে। ত্রিপোলিতে জাতিসংঘ ঘোষিত যে সরকার রয়েছে তারা লিবিয়ান ন্যাশনাল আর্মিকে স্বীকৃতি দেয় না। আবার হাফতারও ত্রিপোলির সরকারকে স্বীকার করেন না। এর পরিবর্তে পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষকে সমর্থন করেন তিনি। বিরোধীদের অভিযোগ, হাফতার বেনগাজিতে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।

/এফইউ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম