কাতারের বিরুদ্ধে নতুন পদক্ষেপের ঘোষণা সৌদি জোটের

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ০৮:৫৩আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১০:৪৬
image

কাতারের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক, রাজনৈতিক এবং আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন চার দেশের জোট। তারা বলছে, কাতার অবরোধ প্রত্যাহারে জোটের দেওয়া ১৩ শর্ত পূরণে অস্বীকিৃতি জানিয়ে নিজেদের সন্ত্রাসবাদ সংশ্লিষ্টতাই প্রমাণ করেছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবর থেকে এসব কথা জানা গেছে।
কাতাববিরোধী পদক্ষেপ নিয়ে ভাবছে সৌদি নেতৃত্বাধীন জোট

অবরোধ প্রত্যাহারে কাতারকে ১৩ দফা শর্ত দিয়েছিল সৌদি জোট। মঙ্গলবার কুয়েতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব শর্তের ব্যাপারে নিজ দেশের অবস্থান তুলে ধরে কাতার। সেই আনুষ্ঠানিক জবাব পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণ নিয়ে বুধবার (৫ জুলাই) মিসরে আলোচনায় বসে সৌদি জোট। ওই বৈঠকেই কাতারবিরোধী অবরোধ অব্যাহত রাখা এবং পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত আসে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের তরফ থেকে। পরে এক যুক্ত বিবৃতিতে সৌদি আরব, আরব আমিরাত,  মিসর আর বাহরাইন জানিয়েছে, ওই ১৩ শর্ত পূরণে কাতারকে বাধ্য করতে এবার কাতারের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক, রাজনৈতিক এবং আইনগত পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা।

বুধবার সকালে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার অ্যাকাউন্টে দোহার সরবরাহকৃত জবাব হাতে পাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। খানিক বাদে সৌদি নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘যথাসময়ে কাতারের কাছে জবাব পৌঁছে যাবে।‘ কয়েক ঘণ্টার ব্যবধানে এক বিবৃতির মাধ্যমে কাতারের দেওয়া জবাবের প্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানায় সৌদি জোট। সৌদি আরব, আরব আমিরাত, মিশর আর বাহরাইনের পক্ষ থেকে জানানো হয়, সরবরাহকৃত উত্তর পর্যালোচনা করে তারা সংকট নিরসনের ব্যাপারে কাতারের সদিচ্ছার অভাব লক্ষ্য করেছেন।
পরে ওই বিবৃতিতে বলা হয়, ‘কাতার নিজের অবস্থানে অনড় থাকার সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংসের চেষ্টা করছে। ‘চার দেশের অধিকার, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থ সংরক্ষণে কাতারের বিরুদ্ধে সব রকমের রাজনৈতিদক-অর্থনৈতিক এবং আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’












শুরু থেকেই ১৩ দফা শর্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তা মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে কাতার। আর উপসাগরীয় দেশের কর্মকর্তারা জানিয়ে দিয়েছেন, শর্তগুলো নিয়ে আলোচনার সুযোগ নেই। শর্ত পূরণে সৌদি জোটের আলটিমেটাম ২ দিন বাড়িয়ে দেওয়ার পর এ ব্যাপারে মধ্যস্থতাকারী দেশ কুয়েত জানায়, শর্তের ব্যাপারে কাতারের সাড়া পাওয়া গেছে। বুধবার সে দেশের সংবাদমাধ্যম ইনফেরাআদ নিউজ এজেন্সির খবর থেকে জানা গেছে, সৌদি জোটের শর্ত মেনে ইরানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক কমিয়ে আনতে পাল্টা শর্ত সাপেক্ষ সম্মতি দিয়েছে দোহা। তবে আর কোনও শর্ত মানার ইঙ্গিত ওই সংবাদমাধ্যম সরবরাহ করতে পারেননি।
তখন সৌদি জোট জানিয়েছে, তাদের শর্তের ব্যাপারে কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ায় আরব দেশগুলো হতাশ। ওই দেশগুলোর কূটনীতিকরা বলছেন, বিদ্যমান পরিস্থিতির তাৎপর্য অনুধাবনে কাতার ব্যর্থ হয়েছে। এতে বলা হয়, ‘আমরা আশা করি কাতারের বোধদয় হবে এবং শেষ পর্যন্ত তারা সঠিক সিদ্ধান্ত নেবে।’ আর সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, যথাসময়ে কাতারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আন্তর্জাতিক আইন মেনেই সেই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। রাতে সেই ঘোষণা মোতাবেক সৌদি আরব, মিসর, বাহরাইন আর আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নতুন পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম