বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের আকাশে মার্কিন বোমারু বিমান

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০১৭, ১২:০৫আপডেট : ০৮ জুলাই ২০১৭, ১২:০৭
image

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মার্কিন বোমারু বিমানকে উড়তে দেখা গেছে। বিমান উড্ডয়নের ওই ঘটনাকে মিত্র জাপানের সঙ্গে যৌথ মহড়ার অংশ বলে দাবি করেছে মার্কিন কর্তৃপক্ষ। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, জাপানের বিমান বাহিনীর সঙ্গে এক যৌথ মহড়ার অংশ হিসেবেই তারা দক্ষিন চীন সাগরে মহড়া দিয়েছে।
বিতর্কিত দক্ষিণ-চীন সাগরে মার্কিন বোমারু বিমান


দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবি করে চীন। এশিয়ার অন্যান্য দেশও এ অঞ্চলে কিছু প্রবাল প্রাচীর ও দ্বীপের মালিকানা দাবি করে। ফলে এই অঞ্চল খুবই বিরোধপূর্ণ। অনেকদিন ধরেই এই অঞ্চলে কৃত্রিম দ্বীপ তৈরি এবং সামরিক স্থাপনা নির্মাণ করে আসছে চীন। অন্যদিকে এ অঞ্চলে ‘সামরিকীকরণ’ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন দীর্ঘদিন ধরেই পরস্পরকে দোষারোপ করে আসছে। 

সম্প্রচারমাধ্যম সিএনএন জানাচ্ছে, বৃহস্পতিবার প্রশান্ত মহাসাগরে মাইক্রোনেশিয়া অঞ্চলের গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমানগুলি উড়ানো হয়। দক্ষিণ চীন সাগরে চীনের দাবিকৃত নিজস্ব জলসীমার ওপর দিয়েই চক্কর কেটেছে মার্কিন বোমারু বিমানগুলি।

দক্ষিণ চীন সাগর হয়ে বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজ সারাবছর যাতায়াত করে। ওই অঞ্চলকে চীন নিজেদের জলসীমা বলে দাবি করলেও যুক্তরাষ্ট্র মনে করে, দক্ষিণ চীন সাগর আন্তর্জাতিক জলভাগ এবং সেখানে স্বাধীনভাবে যাতায়াতের সুযোগ সব দেশেরই রয়েছে।

দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ অঞ্চলে মার্কিন রণতরী প্রবেশ করার পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাইটন দ্বীপে রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করে চীন। বেইজিং-এর দাবিকৃত দ্বীপটির ১২ নটিক্যাল মাইলের মধ্যে মার্কিন যুদ্ধজাহাজ রণতরী প্রবেশ করায় নতুন করে এখানে উত্তেজনা তৈরি হয়। একে মারাত্মক রাজনৈতিক ও সামরিক উষ্কানি উল্লেখ করে এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যে কোনও পদক্ষেপ নিতে পারে বলে হুঁশিয়ারি দেয়।

বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগরের আকাশে বোমারু বিমান উড়িয়ে ওই জলসীমায় বেইজিং-এর সার্বভৌম অধিকারকে চ্যালেঞ্জ করলো যুক্তরাষ্ট্র।

এ ব্যাপারে এখন পর্যন্ত চীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। 
/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম