ইসরায়েলের কাঁদুনে গ্যাসে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৭, ০৯:১০আপডেট : ১০ জুলাই ২০১৭, ০৯:১০

ইসরায়েলের কাঁদুনে গ্যাসে ফিলিস্তিনি শিশুর মৃত্যু

ইসরায়েলি বাহিনীর ছোঁড়া কাঁদুনে গ্যাসে অসুস্থ হয়ে মারা গেছে ১৮ মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু। দুই মাস অসুস্থ থাকার পর শুক্রবার মারা যায় শিশুটি। পশ্চিম তীরের ফিলিস্তিনি বসতিতে ইসরায়েলি বাহিনী কাঁদুনে গ্যাস নিক্ষেপ করলে ওই শিশু অসুস্থ হয়ে পড়ে।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির বার্তা সংস্থা ওয়াফা জানায়, ওই শিশুর নাম আব্দুল রহমান বারঘুতি। মে মাসে গ্যাস হামলার শিকার হওয়ার পর তাদের পশ্চিম জেরুজালেমের হাদাসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

চলতি বছরের ১৯ মে, ইসরায়েলে আটক ১৩০০ ফিলিস্তিনি বন্দিদের পক্ষে পশ্চিম তীরে আন্দোলন শুরু হয়। তখনই ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের বাড়িতে কাঁদুনে গ্যাস ছুড়ে। সেই গ্যাসেই অসুস্থ হয়ে পড়ে আব্দুল রহমান। সেসময় গুলিও চালায় ইসরায়েল। ওয়াফার দাবি, সেসম ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্সগুলোকেও সেখানে যেতে বাধা দেয় েইসরায়েল। ফলে পায়ে হেটে সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হয় স্বাস্থ্যকর্মীদের।  

চলতি বছরে এই নিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে ৩৬ জন শিশু মারা গেল। সহিংসতা ফিলিস্তিনিদের হাতে প্রাণ হারিয়েছেন ৮ ইসরায়েলি নাগরিকও।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএইচ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম