কাতারবিরোধী পদক্ষেপে আন্তর্জাতিক অপরাধ আদালতের নিন্দা

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০১৭, ১২:৫৪আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৫:৫৩
image

কাতারের বিরুদ্ধে সৌদি আরবসহ ৬ দেশের জারিকৃত নিষেধাজ্ঞায় নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী ফাতু বেনসুদা। রবিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাতের পর এই হতাশা ব্যক্ত করেন তিনি। অবরোধে কোনও আন্তর্জাতিক আইন বা মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা সেই বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা।

কাতারের আমিরের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনর অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর সহ কয়েকটি দেশ। তবে এই দাবি অস্বীকার করে আসছে কাতার। সম্পর্ক পুনর্গঠনে কাতারেক ১৩টি শর্তও বেধে দেয় সৌদি জোট।  কাতারের অবস্থানকে নেতিবাচক উল্লেখ করে তাদের বিরুদ্ধে চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় ওই আঞ্চলিক জোট। 

কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কিউএনএ জানায়, এই সংকট মোকাবেলায় কাতারের পদক্ষেপের প্রশংসা করেছেন বেনসুদা। সে সময় কাতার ও আইসিসির মধ্যে সহায়তা বৃদ্ধি করার বিষয়েও আলোচনা করেন তারা। এর আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গেও কথা বলেন তিনি।  

মধ্যপ্রাচ্যের এই সংকট সমাধানে মধ্যস্থতায় প্রথম এগিয়ে আসে কুয়েত। এরপর সম্প্রতি এই সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছ যুক্তরাজ্যও। সংকট সমাধানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন।

সূত্র: আল-জাজিরা

/এমএইচ/বিএ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম