দাবানল থেকে সুরক্ষায় ১৪ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কানাডা

বিদেশ ডেস্ক
১১ জুলাই ২০১৭, ১১:০৯আপডেট : ১১ জুলাই ২০১৭, ১১:১২

দাবানল থেকে সুরক্ষায় ১৪ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কানাডা কানাডার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে ছড়িয়ে পড়া দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। দাবানলের তীব্রতায় কয়েক ডজন ভবন ঘরবাড়ি পুড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ১৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে উপদ্রুত এলাকায় সামরিক বাহিনীর বিমান পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।

গরম আবহাওয়ার কারণে এরইমধ্যে ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অগ্নিনির্বাপনে কাজ করছেন প্রায় এক হাজার প্রাদেশিক অগ্নিনির্বাপন কর্মী। এছাড়া অন্যান্য রাজ্য থেকে সেখানে হাজির হয়েছেন প্রায় ৩০০ অগ্নিনির্বাপন কর্মী। তবে আগুনের তীব্রতার ফলে এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেড়ে যাওয়ায় সেখানে বেশিক্ষণ অবস্থান করা যাচ্ছে না।

দাবানলের কারণে গৃহহীন মানুষদের ঘর নির্মাণে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। রবিবার প্রাদেশিক এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহ করছে কানাডিয়ান রেড ক্রস।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে উপদ্রুত এলাকার ৪০ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। তবে এর অধিকাংশই ঘটেছে গত কয়েকদিনে। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম