সিঙ্গাপুরে হত্যার অভিযোগে এক বাংলাদেশি আটক

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০১৭, ১৫:২৮আপডেট : ১২ জুলাই ২০১৭, ১৫:৩৪
image

সিঙ্গাপুরে হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত হয়েছেন এক বাংলাদেশি। সোহেল রানা  (৩৪)  নামের ওই ব্যক্তি লিম লিইং নামের এক ব্যক্তিকে গুরুতর আঘাতে আহত করেন বলে অভিযোগ উঠেছে। পরে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে জানা গেছে। সিঙ্গাপুরভিত্তিক  সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানিয়েছে, ৯ জুলাই রবিবার তিনি আটক হয়েছেন।১১ জুলাই মঙ্গলবার তার বিরুদ্ধে আদালতে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।
সিঙ্গাপুরে হত্যাকাণ্ডে অভিযুক্ত এক বাংলাদেশি

স্ট্রেইট টাইমস-এর খবরে বলা হয়েছে, রবিবার সকাল ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে লিম লিইং নামে ওই ব্যক্তির ওপর বাংলাদেশি সোহেল রানা হামলা করেন বলে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরো বলা হয়েছে, তিন সহযোগীকে নিয়ে তিনি এ হামলা চালান। তারা লিমকে কিল-ঘুঁষি মারেন ও মাথায় সজোরে আঘাত করেন।  পরে  সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র গেইলাং লরং এলাকা থেকে ৪২ বছর বয়সী লিম লিইং-এর মরদেহ উদ্ধার করা হয়।  

চীনের এক স্বান্ধ্যকালিন পত্রিকাকে উদ্ধৃত করে স্ট্রেইট টাইমস জানিয়েছে, রাতদিন খোলা থাকা গেল্যাং-এর একটি কফির দোকানে দুই দল মানুষ কোনও একটি বিষয় নিয়ে আলোচনার এক পর্যায়ে বিবাদে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চীনের ওই স্বান্ধ্য পত্রিকা লিনহে ওয়ানবোহা জানিয়েছে, ওই বিবাদ থামাতে গিয়েছিলেন এক ব্যক্তি। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। একইদিনে  সোহেল রানাকে আটক করে আদালতে তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়। পরদিন সোমবার তার তিন সহযোগীর একজনকে আটক করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি। অপর দুই সহযোগীকে খোঁজা হচ্ছে।

স্ট্রেইট টাইমস জানিয়েছে, সোহেল রানা এখন কেন্দ্রীয় পুলিশের হেফাজতে রিম্যান্ডে আছেন। এ ঘটনায় পূণাঙ্গ তদন্ত হবে বলেও জানিয়েছে তারা। আগামী ১৮ জুলাই সোহেল রানাকে মালয়েশিয়ার আদালতে হাজির করা হবে। ‘গুরুতর আঘাত’-এ দোষী প্রমাণিত হলে জরিমানাসহ ১০ বছরেরও বেশি সময়ের জন্য কারাদণ্ড হতে পারে তার।

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম