মৃত্যুর প্রমাণ না পাওয়া পর্যন্ত বাগদাদি আমাদের কাছে জীবিত: ওয়াশিংটন

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৭, ১১:০৭আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১১:১০
image

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) নিজে তাদের শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর খবর প্রচার করলেও যুক্তরাষ্ট্র তাকে জীবিত হিসেবেই দেখছে। তারা বলছে, বাগদাদি নিহত হওয়ার নিশ্চিত প্রমাণ তাদের হাতে নেই। যতোক্ষণ মৃত্যুর প্রমাণ না পাওয়া যাবে, ততোক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাকে জীবিত বিবেচনা করবে।
বাগদাদি

শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস  বাগদাদি সম্পর্কে সাংবাদিকদের জানান, বাগদাদি নিহত হয়েছেন বলে ওয়াশিংটনের কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, “আমাদের জানা থাকলে আমরা বিষয়টি আপনাদের জানাতাম। কিন্তু এই মুহূর্তে এ খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার করছি না।” ম্যাটিস যোগ করেন, “যতক্ষণ প্রমাণ না হচ্ছে তিনি (বাগদাদি) মারা গেছেন ততক্ষণ আমাদের কাছে তিনি জীবিত, এবং এই মুহূর্তে আমার কাছে তার মৃত্যুর ব্যাপারে কোনো প্রমাণ নেই।”

তবে সাম্প্রতিক সময়ে আলাদা আলাদা কয়েকটি সূত্র থেকে বাগদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

গতমাসে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ বলেছিলেন, মে মাসের শেষদিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বাগদাদি নিহত হয়েছেন। এছাড়া, লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ায় তাদের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।  পাশাপাশি আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সির প্রকাশিত খবরে বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছে। 

তবে যুক্তরাষ্ট্র এখন্ও এ ব্যাপারে কোনও তথ্য না থাকার কথা জানিয়ে যাচ্ছে।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি