বাগদাদি জীবিত?

বিদেশ ডেস্ক
১৭ জুলাই ২০১৭, ১৭:২০আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৯:০৫
image

বাগদাদি
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর নেতা আবু বকর আল বাগদাদি জীবিত আছেন বলে এবার দাবি করেছেন এক শীর্ষস্থানীয় কুর্দি সন্ত্রাসবিরোধী কর্মকর্তা। ওই কর্মকর্তার দাবি,  বাগদাদির জীবিত থাকার ব্যাপারে তিনি ৯৯ শতাংশ নিশ্চিত। সোমবার (১৭ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছেন, আইএস প্রধান এখন সিরিয়ার রাকা শহরের দক্ষিণের এলাকায় অবস্থান করছেন। এর আগে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা ও সন্ত্রাস দমন বিভাগের প্রধানও একই দাবি করেছিলেন।

সাম্প্রতিক সময়ে আলাদা আলাদা কয়েকটি সূত্র থেকে বাগদাদির নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়। গতমাসে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ বলেছিলেন, মে মাসের শেষদিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বাগদাদি নিহত হয়েছেন। এছাড়া, লন্ডন-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সিরিয়ায় তাদের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পাশাপাশি আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সিও বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছে। 

তবে এইসব খবর নাকচ করে দিয়ে কুর্দি সন্ত্রাসবিরোধী কর্মকর্তা লাহোর তালাবানি রয়টার্সকে বলেন, “বাগদাদি নিশ্চিতভাবে বেঁচে আছেন। তিনি মারা যাননি। তিনি জীবিত বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আমাদের বিশ্বাসমতে তার জীবিত থাকার সম্ভাবনা ৯৯ ভাগ।”

তালাবানি আরও বলেন, ‘এ কথা ভুলে গেলে চলবে না যে ইরাকে আল কায়েদার দিনগুলোতে তার উত্থান। তিনি নিরাপত্তা সংস্থাগুলো থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। কী করছেন তা তিনিই জানেন।”

এর আগে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দা ও সন্ত্রাস দমন বিভাগের প্রধান আবু আলি আল-বসরিও আইএস প্রধান বাগদাদির মৃত্যুর খবর অস্বীকার করেছিলেন। আল-সাবাহ পত্রিকাকে এক সাক্ষাৎকারে তিনিও বলেছিলেন, বাগদাদি এখনও সিরিয়ার রাক্কার বাইরে একটি এলাকায় লুকিয়ে রয়েছেন।

/এফইউ/ 

সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী