বাংলাদেশিকে পিটিয়ে হত্যায় মার্কিন নাগরিকের ২৩ বছরের কারাদণ্ড

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
১৯ জুলাই ২০১৭, ১৬:৪৪আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৬:৫২
image

যুক্তরাষ্ট্রে বসবাসরত এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় এক মার্কিন নাগরিককে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) নিউ ইয়র্কের একটি ডিস্ট্রিক্ট আদালতে ৩২ বছর বয়সী মার্কিনি ডেভিড লুইমের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়েছে।

নিহত ইশতিয়াক কাদির
২০১২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশি অভিবাসী ইশতিয়াক কাদিরকে (৫১) হত্যার শিকার হন। এ ঘটনায় নিউ ইয়র্কের কুইন্সের জ্যামাইকার বাসিন্দা ডেভিড লুইমকে গ্রেফতার করা হয়। কুইন্সের সুপ্রিমকোর্টের বিচারপতি গ্রেগরি এল. লাসাকের অধীনে ১০ দিনের জুরি ট্রায়ালে থাকার পর গত মে মাসে তাকে সেকেন্ড ডিগ্রি মার্ডার (পূর্ব পরিকল্পনা ছাড়াই মুহূর্তের ইচ্ছাবশত খুন) এর দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আর মঙ্গলবার ডেভিড লুইমের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিচারপতি।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ. ব্রাউন বলেন, এ হত্যাকাণ্ডের ব্যাপারে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ.ব্রাউন বলেন, “এটি একটি নির্বিচারি নৃশংস কর্মকাণ্ড। হামলার শিকার ব্যক্তি মাটিতে পড়ে গিয়েছিলেন। আসামি তাকে যখন বার বার ঘুষি ও লাথি দিচ্ছিল তখন তিনি অসহায় ছিলেন।”     

হিলসাইড ইন
সাক্ষীর জবানবন্দিতে বলা হয়, ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশি অভিবাসী ইশতিয়াক কাদির হিলসাইড ইনে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এদিন রাত ১২টা ৪০ মিনিটের দিকে ডেভিড লুইম তার ওপর হামলা করেন। কাদির তখন মেঝেতে পড়ে যান, তার মাথায় আগাত লাগে এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তারপরও কাদিরকে অনবরত লাথি দিয়ে যেতে থাকে ডেভিড। মস্তিষ্কে আঘাতগ্রস্ত অবস্থায় কাদিরকে স্থানীয় কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মস্তিষ্কে অস্ত্রোপচার চালানো হয়। মস্তিষ্কের ওই আঘাত স্থায়ীভাবে ব্রেন ড্যামেজে রূপ নেওয়ার পর কাদিরকে একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। তিনি তখন কথা বলতে পারতেন না এবং তাকে ফিডিং টিউব দিয়ে খাবার দিতে হতো। শেষ পর্যন্ত ২০১৪ সালের মে মাসে মৃত্যুর কাছে হার মানেন কাদির।

/এফইউ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম