ইসরায়েলকে নিয়ে ইইউয়ের নীতিতে ক্ষুব্ধ নেতানইয়াহু

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৭, ১০:৪৩আপডেট : ২০ জুলাই ২০১৭, ১০:৪৩
image

ইসরায়েলকে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নীতির তীব্র নিন্দা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহু। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এক ‍রুদ্ধদ্বার বৈঠকে তিনি বলেন, ইসরায়েলেকে নিয়ে শুধুমাত্র ইইউয়ের অবস্থানই রাজনৈতিক।

ইসরায়েলকে নিয়ে ইইউয়ের নীতিতে ক্ষুব্ধ নেতানইয়াহু

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ইইউ নেতাদের সঙ্গে করা তার এই মন্তব্য দুর্ঘটনাবশত সাংবাদিকদের কাছে চলে যায়। নেতানইয়াহু বলেন, ইইউ এর নীতির কারণে নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষতি হচ্ছে।   রুদ্ধদ্বার বৈঠকে হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন নেতানইয়াহু। তার বক্তব্যই ভুলবশত শুনে ফেলেন সাংবাদিকরা। তিনি বলেন, ‘ইইউ একমাত্র জোট যারা রাজনৈতিক কারণে ইসরায়েলকে সমর্থন করে না। এটা একদমই অস্বাভাবিক। এটা আমার জন্য না। ইউরোপের জন্যই পাগলামি।’

তিনি আরও বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছ। তারা এসব রাজনৈতিক বিষয়ে কিছু বলেনা।’ ইইউয়ের নীতিতে কোনও যুক্তি নেই উল্লেখ করে তিনি বলেন, ইউরোপকে নতুন করে ভাবা উচিত।

পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপন নিয়ে বরাবরই ইসরায়েলের সমালোচনা করে আসছে ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: বিবিসি

/এমএইচ

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের