ভারতে বাস গিরিখাদে পড়ে নিহত ২৮

বিদেশ ডেস্ক
২০ জুলাই ২০১৭, ২৩:৩৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ২৩:৪০

ভারতে বাস গিরিখাদে পড়ে নিহত ২৮ ভারতের হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে নয়জন। ২০ জুলাই ২০১৭ বৃহস্পতিবার শিমলার খানেরি গ্রাম পার হচ্ছিল বাসটি। এক পর্যায়ে চাকা পাংচার হয়ে এটি মহাসড়কের ওপর থেকে একটি গভীর খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসটিতে ৪০ জনের মতো আরোহী ছিলেন।

শিমলার ডেপুটি কমিশনার রোহান চাঁদ ঠাকুর এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, নয়জন নারী এবং এক শিশু রয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মহাসড়কের ওপর থেকে ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। তবে ফার্স্টপোস্টের খবরে বলা হয়েছে, ওই খাদটির গভীরতা ছিল ৭০০ মিটার।

এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কতৃপক্ষ। শিমলার ডেপুটি কমিশনার রোহান চাঁদ ঠাকুর জানান, নিহতদের মধ্যে ১১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

এ দুর্ঘটনা ও প্রাণহানির খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারিভাবে নিহতদের পরিবারের সদস্যদের ১০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম