আল আকসা ইস্যুতে ফিলিস্তিনের পাশে সুদান, দ. আফ্রিকা ও ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০১৭, ২৩:৩৪আপডেট : ২১ জুলাই ২০১৭, ২৩:৩৬

পবিত্র জেরুজালেম নগরী আল আকসা মসজিদে নামাজ আদায়ে ইসরায়েলি বিধিনিষেধের মুখে ফিলিস্তিনের পাশে থাকার ঘোষণা দিয়েছে সুদান, দক্ষিণ আফ্রিকা ও ইন্দোনেশিয়া। মসজিদ কম্পাউন্ডে মুসল্লিদের জন্য মেটাল ডিটেক্টর বসানো এবং ৫০ বছরের কম বয়সীদের নামাজ আদায় নিষিদ্ধ করায় উত্তপ্ত হয়ে উঠেছে জেরুজালেম।

শুক্রবার এ বিষয়ে সুদানের ১০০টি মসজিদের ইমামদের নিয়ে আলোচনায় বসার ঘোষণা দিয়েছে সুদানি-ফিলিস্তিনি ব্রাদারহুড সোসাইটি। সোসাইটির ট্রাস্টি বোর্ডের প্রধান মুহাম্মদ আল-আমিন খলিফা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আল আকসা মসজিদ নিয়ে যা ঘটছে; তা ঠিক নয়। স্বাধীনতা ও শান্তির স্বার্থে সবাইকে এটা প্রতিরোধে এগিয়ে আসা উচিত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সত্যের পক্ষে না থাকলে আমরা হেরে যাবো।’

সুদানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আব্দুল জব্বার বলেন, ইসরায়েলি পুলিশ কর্তৃক আল আকসায় মেটাল ডিটেক্টর বসানোর বিষয়টি ফিলিস্তিনি জনগণ কোনওভাবেই মেনে নিতে পারছেন না।

তিনি বলেন, জেরুজালেম সংকট সমাধান না হওয়া পর্যন্ত বিশ্বে শান্তি আসবে না। ইসলামি আন্দোলনের উপ মহাসচিব রাজা হাসান খলিফা বলেন, ‘আল আকসার দরজায় মেটাল ডিটেক্টর ইসরায়েলের নতুন আগ্রাসন। এটা অবশ্যই সরিয়ে ফেলতে হবে। এই গেটগুলো মসজিদের জন্য অসম্মানজনক।’

সুদানের মতো আল আকসা মসজিদে ইসরায়েলি বিধিনিষেধের ঘটনায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির মুসলিম নেতারা ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকা জামিয়াতুল উলামার মহাসচিব মাওলানা ইব্রাহিম ভাম বলেন, এই নিষেধাজ্ঞা ফিলিস্তিনিদের ওপর শাস্তি এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

আল আকসা মসজিদ ইস্যুতে ইসরায়েলের আচরণের নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়া। ইসরায়েলি বাহিনীর রাবার বুলেটে আল-আকসার ইমাম শেখ আকরামা সাবরি আহত হওয়াতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দেশটি। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরমাথা নাসের বলেছেন, আল আকসা মসজিদের ঘটনায় ইন্দোনেশিয়া সরকার উদ্বিগ্ন।

/এমএইচ/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম