ইসরায়েলে আল-জাজিরা বন্ধ করতে চান নেতানিয়াহু

বিদেশ ডেস্ক
২৭ জুলাই ২০১৭, ০৯:০০আপডেট : ২৭ জুলাই ২০১৭, ০৯:০৩
image

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি দেশটিতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে চান। জেরুজালেমের উত্তেজনা নিয়ে স্পর্শকাতরা সংবাদ প্রকাশ করছে এমন অভিযোগ এনে বুধবার তিনি এ মন্তব্য করেন।

ইসরায়েলে আল-জাজিরা বন্ধ করতে চান নেতানিয়াহু

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, আল-জাজিরা টেম্পল মাউন্টকে ঘিরে সহিংসতা ছড়াচ্ছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ কয়েকবার এই চ্যানেল বন্ধের নির্দেশ দিয়েছি। কিন্তু আইনী জটিলতায় এটা স্মভব হচ্ছে না।’

এর আগেও আল-জাজিরার বিরুদ্ধে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ এনেছিলো ইসরায়েল।  তবে আল-জাজিরা থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে আল-আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায় ইসরায়েল। এছাড়া জুমার নামাজে ৫০ বছরের কম বয়সীদের মসজিদে প্রবেশে বাধা দেয় তারা। ইসরায়েলের এমন পদক্ষেপের প্রতিবাদে ফুঁসে ওঠে ফিলিস্তিনিরা। রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিম তীর পর্যন্ত।

এদিকে মধ্যপ্রাচ্য কূটনৈতিক সংকটেও কাতারকে আল-জাজিরা বন্ধের দাবি জানিয়েছিলো সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর।  সৌদি জোটের সঙ্গে সম্পোর্কন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন নেতানিয়াহু।   এর আগেও সংবাদমাধ্যমের উপর ঢালাও অভিযোগ করেছিলেন তিনি।

সূত্র: এএফপি

/এমএইচ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম