পবিত্র হজকে রাজনীতির হাতিয়ার বানিয়েছে সৌদি আরব: কাতার

বিদেশ ডেস্ক
৩০ জুলাই ২০১৭, ১৩:৪৫আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৩:৪৭
image

সৌদি আরবের বিরুদ্ধে ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজের রাজনীতিকরণের অভিযোগ তুলেছে কাতার। দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা (এনএইচআরসি) দাবি করেছে,  রাজনৈতিক উদ্দেশ্য পূরণের হাতিয়ার বানিয়েছে রিয়াদ। এ নিয়ে জাতিসংঘের কাছে অভিযোগও দিয়েছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর থেকে এসব কথা জানা গেছে।
হজের ফাইল ছবি

এনএইচআরসি-কে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, সৌদি আরবের নতুন বিধানে দেশের বাইরে অবস্থানরত কাতারি নাগরিকদের হজ করতে গেলে প্রথমে নিজ দেশ কাতারে ফিরে আসতে হবে। তারপর তারা কাতার হয়ে সৌদি আরবে যেতে পারবেন। এনএইচআরসির বিবৃতির ভাষ্য অনুযায়ী, সৌদি আরবের  আরোপিত বিধি অনুযায়ী কাতারি হজযাত্রীরা রাজধানী দোহা হয়ে দুইটি মাত্র বিমান বন্দর থেকে সৌদিতে যেতে পারবেন।

সৌদি আরবের এ পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এনএইচআরসি। একে রাজনীতিকরণ আখ্যা দিয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, ‘সৌদি আরব কর্তৃক ধর্মীয় আচারঅনুষ্ঠানের রাজনীতিকরণে এবং রাজনৈতিক উদ্দেশ্য পূরণে এর ব্যবহারের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

সৌদি আরবে এ পদক্ষেপের বিরুদ্ধে জাতিসংঘের ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূতের কাছে অভিযোগও জানিয়েছে এনএইচআরসি। তারা বলছে,  এসব তৎপরতা মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং ধর্মীয় বিশ্বাস পালনের নিশ্চয়তা সংক্রান্ত চুক্তি পুরোপুরিভাবে লঙ্ঘন করেছে সৌদি আরব। 

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম