ফিলিপাইনে মাদকবিরোধী অভিযানে সিটি মেয়র নিহত

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ০৯:০৭আপডেট : ৩১ জুলাই ২০১৭, ০৯:০৭
image

ফিলিপাইনে চলমান মাদকবিরোধী বিতর্কিত অভিযানে দেশটির ওজামিজ সিটির মেয়র রেনাল্ডো পারোজিংগো স্ত্রীসহ নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে মেয়রের মেয়েকে। তিনি ওই শহরের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

রদ্রিগো দুয়ার্তে

প্রতিবেদনে বলা হয়, পারোজিংগো সবশেষ শীর্ষস্থানীয় ব্যক্তি যিনি প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মাদক বিরোধী অভিযানের শিকার হলেন। মেয়র, তার মেয়ে এবং সিটি করপোরেশনের আরও চারজন কর্মকর্তার বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ আনা হয়েছিল।

সোমবার গ্রেফতারের জন্য অভিযান চালানো হলেও মেয়র এবং তার স্ত্রীসহ অন্তত ১০কে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। পুলিশের দাবি, তারা মেয়রকে গ্রেফতার করতে গেলে তাদের উপর গুলি চালানো হয়। সেসময় পাল্টা গুলি চালায় তারা। সেসময়ই মেয়র ও তার স্ত্রী নিহত হন।

প্রদেশের পুলিশ প্রধান জেসেন দ্য গুজম্যান বলেন, মেয়রের বাড়ি থেকে রোইফেল, টাকা ও অবৈধ মাদক উদ্ধার করা হয়েছে।

মাদক কারবারে জড়িত ১শ' ৬০ শীর্ষস্থানীর ব্যক্তির তালিকা প্রকাশ করেন দুয়ার্তে। সেখানে এ মেয়রের নামও ছিল। ২০১৬ সালে এমন পুলিশি অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

/এমএইচ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম