হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা হিসেবে শপথ নিলেন জন কেলি

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ০৯:০৭আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০৯:০৭
image

হোয়াইট হাউসের নতুন প্রধান কর্মকর্তা হিসেবে শপথ নিলেন জন কেলি। সোমবার হোয়াইট হাউসে শপথ নেন হোমল্যান্ড সিকিউরিটির সাবেক এই সেক্রেটারি। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

জন কেলি ও ডোনাল্ড ট্রাম্প

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও প্রেসিডেন্টের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন কেলি। তাকে শপথ পড়ানোর পর ট্রাম্প বলেন, ‘ আমরা সামনের দিকেই তাকিয়ে আছি। চিফ অফ স্টাফ হিসেবে সে ভালো করবে।’ তিনি বলেন,  ‘আমাদের দারুণ এক দল গড়ে উঠেছে। অনেক সমর্থন পাচ্ছি আমরা। স্টক মার্কেটেও আমাদের দেশের মানুষদের অবস্থান এখন অনেক ভালো। আর এক্ষেত্রে কেলির অনেক অবদান রয়েছে। আমরা হোয়াইট হাউসে দারুণ এক নেতা পেলাম।’

শুক্রবার ট্রাম্প বলেছিলেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আকর্ষণীয় এক চাকরি করেছে জন। সে আমার প্রশাসনের সত্যিকারের এক স্টার।’

এর আগে জন কেলি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রেইন্স প্রিয়েবাসকে সরিয়ে তাকে হোয়াইট হাউজের প্রধান বানানো হয়েছে। সম্প্রতি হোয়াইট হাউজের সম্ভাব্য তথ্য ফাঁসকারী হিসেবে রেইন্স প্রিয়েবাসের নাম উঠে আসে। এরপর থেকে তিনি চাপের মুখে ছিলেন।

/এমএইচ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম