আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন আব্বাসি

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৭, ১৮:২৩আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৮:৩১
image

অবশেষে পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন পিএমএল-এন প্রার্থী শাহীদ খাকান আব্বাসি। মঙ্গলবার (১ আগস্ট) জাতীয় পরিষদের ভোটাভুটির পর তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। ২৬০ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদে ২২১টি ভোট পেয়েছেন এ নেতা। পরবর্তী প্রধানমন্ত্রী দায়িত্বগ্রহণ না করা পর্যন্ত অন্তত ৪৫ দিন এ পদে বহাল থাকবেন আব্বাসি।

আব্বাসি
নওয়াজের পদত্যাগের পরদিনই পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফকে বেছে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলএন-নওয়াজ)। তবে প্রধানমন্ত্রী হওয়ার আগে কিছু সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে। সেই সময়ের জন্য একজন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত হয়।অন্তর্বর্তী প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে নিজেদের দলের পক্ষ থেকে শাহিদ খাকান আব্বাসির নাম ঘোষণা করা হয়। জাতীয় পরিষদে পিএমএল-এন এর সংখ্যাগরিষ্ঠতা থাকায় আব্বাসির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়াটা কেবল আনুষ্ঠানিকতার বিষয় ছিল। মঙ্গলবার জাতীয় পরিষদে সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এদিন জাতীয় পরিষদের অধিবেশন পরিচালনা করেন স্পিকার আয়াজ সাদিক। এদিন অধিবেশনে কেবল অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন নিয়েই আলোচনা হয়। পরে অনুষ্ঠিত হয় ভোটাভুটি।

জাতীয় পরিষদের অধিবেশনের এক ঘণ্টা আগে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-এর প্রার্থী কিশোয়ার জেহরার প্রার্থিতা প্রত্যাহার করে আব্বাসিকে সমর্থন দেওয়া হয়।এক যৌথ সংবাদ সম্মেলনে এমকিউএম নেতা ফারুক সাত্তার দলের সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিরোধ থাকলেও এমকিউএম চেষ্টা করছে তাদের সঙ্গে কাজের সম্পর্ক বজায় রাখতে।

সাত্তার বলেন, ‘আমরা পিএমএল-এন এর প্রতিনিধিকে স্বাগত জানিয়েছি এবং আশা করছি তারা আমাদের ক্ষোভ প্রশমিত করবে।’

/এফইউ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম