দুবাইয়ের টর্চ টাওয়ারের আগুন ‘নিয়ন্ত্রণে’, সবাইকে ‘নিরাপদে উদ্ধার’

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০১৭, ১০:৪৪আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১০:৪৬
image

দুবাইয়ের সুউচ্চ আবাসিক ভবন টর্চ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে আমিরাত কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আমিরাত কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানিয়েছে, উদ্ধারের পর সবাইকে নিরাপদে নিতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।
টর্চ টাওয়ার

সরকারের তথ্য বিভাগ এক টুইট বার্তায় দাবি করেছে, এখনও পর্যন্ত ওই আগুনে কারও হতাহত হওয়ার কথা জানা যায়নি।

স্থানীয় সময় বৃহস্পতিবার  রাতে  স্কাই টাওয়ার নামের ওই বহুতল আবাসিক ভবনে বড় ধরনের আগুন লাগে।  পৃথিবীর অন্যতম উঁচু এ ভবনে কী কারণে আগুন লাগল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে ভবনটিতে আগুনের ভয়াবহতার চিত্র ধরা পড়েছে। এতে আগুনের লেলিহান শিখার পাশাপাশি ভবনটি থেকে পুড়ে যাওয়া বিভিন্ন জিনিস নিচে পড়তে দেখা যায়।

৭৯তলা ভবনটিতে ২০১১ সাল থেকে শুরু হয় মানুষের বসবাস । বিশ্বের ৩২তম সুউচ্চ এ ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। এর আগে ২০১৫ সালেও আগুন লেগে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

/বিএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম