আনসারুল্লাহ সদস্য সন্দেহে উত্তর প্রদেশে বাংলাদেশি গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৭, ১৩:২৭আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৩:২৯
image

 

জঙ্গি সন্দেহে উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চল মুজাফফরনগর থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সে দেশের সংবাদমাধ্যম এনডিটিভি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওই ব্যক্তিকে ‘আব্দুল্লাহ’ নামে পরিচয় দেওয়া হচ্ছে। ধৃত ব্যক্তি আইএস’র দ্বারা অনুপ্রাণিত সংগঠন আনসারুল্লা’র সদস্য বলে ধারণা করা হচ্ছে।   
জঙ্গি সন্দেহে গ্রেফতার আব্দুল্লাহ

জাতীয় তদন্ত সংস্থা এনআইএ’র হাতে গ্রেফতার হয়েছেন ওই ব্যক্তি। এনডিটিভির দাবি, ধৃত জঙ্গি বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করছে ভারতীয় গোয়েন্দারা। এই সংগঠনটির বিরুদ্ধেই বাংলাদেশের একাধিক ব্লগার এবং বুদ্ধিজীবীদের হত্যা করার অভিযোগ রয়েছে। মধ্য প্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত এই আনসারুল্লাহ বাংলা টিম। সেই কারণে এটিকে আইএসের বাংলাদেশের আইএস শাখা সংগঠনও বলা হয়ে থাকে। 

এটিএস কর্মকর্তা অসীম অরুনকে উদ্ধৃত করে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই জানিয়েছে, গত মাসে তিনি মুজাফফরনগর এলাকায় আসেন। 

ভারতের সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তাদের সূত্রে এনডিটিভি বলছে, ধৃত আনসারুল্লাহ আনসারুল্লাহ টিমের সদস্য সংগ্রহের কাজ করতেন এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দিতেন। মুজফফরনগর এলাকায় অন্যান্যদের জন্য জাল পরিচয়পত্র জোগাড় করার চেষ্টা করছিল। জঙ্গি সদস্যদের জন্য ভুয়া পাসপোর্টও তৈরি করতেন তিনি।

/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম