নাসায় চাকরির আবেদন ৯ বছরের বালকের

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৭, ১৮:০৫আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৮:০৯

নাসায় চাকরির আবেদন ৯ বছরের বালকের ভিনগ্রহী প্রাণী এলিয়নের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে দক্ষ ও মেধাবী কর্মী খুঁজছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। বেতন ১ লাখ ৮৭ হাজার ডলার। এই চাকরির জন্য ইতিমধ্যে আবেদনকারীদের লম্বা লাইনও পড়েছে। তবে সবাইকে চমকে দিয়েছে জ্যাক ড্যাভিস নামের ৯ বছরের এক বালকের আবেদনপত্র।

জ্যাক ড্যাভিস-এর মতে, এই পদের জন্য সে যথেষ্ট উপযুক্ত। নাসার উদ্দেশ্যে সে লিখেছে, ‘প্রিয় নাসা, আমার নাম জ্যাক ডেভিস। আমি প্ল্যানেটারি প্রটেকশন অফিসার পদে আবেদন করতে আগ্রহী। আমার বয়স মাত্র ৯ বছর। তবে আমি এই কাজের জন্য নিজেকে উপযুক্ত মনে করি। এর অন্যতম কারণ আমার বোন। কেননা সে মনে করে আমি নিজেই একটা এলিয়েন। তার ধারণা, এলিয়েন বিষয়ক সব মুভি দেখে দেখে আমি যেন পুরো মহাকাশ চষে বেড়িয়েছি।

চিঠির শেষে তার স্বাক্ষরটি ছিল এমন, ‘জ্যাক ডেভিস, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’।

এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জ্যাক ড্যাভিসের পাঠানো চিঠিটি। ওই চিঠির উত্তরও দিয়েছে নাসা। ফিরতি চিঠিতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার প্ল্যানেটারি সায়েন্স ডিরেক্টর জিম গ্রিন লিখেছেন, “আমি শুনেছি তুমি ‘নক্ষত্ররাজির অভিভাবক’। তুমি নাসার প্ল্যানেটারি প্রটেকশন অফিসার হতে আগ্রহী। এটা সত্যিই চমৎকার। আমরা নাসার জন্য সবসময়ই ভবিষ্যতের বিজ্ঞানী এবং প্রকৌশলীদের খোঁজ করি। সুতরাং আশা করি, তুমি ভালোভাবে পড়াশুনা করবে এবং স্কুলে ভালো করবে। আশা করি একদিন আমরা তোমাকে এখানে নাসায় দেখতে পাবো।” সূত্র: এনডিটিভি।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক