নাৎসি স্যালুট দিয়ে জার্মানিতে দুই চীনা পর্যটক গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৭, ১৮:৫২আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১৮:৫৪

নাৎসি স্যালুট দিয়ে জার্মানিতে দুই চীনা পর্যটক গ্রেফতার জার্মানির বার্লিনে বেড়াতে গিয়েছিলেন দুই চীনা পর্যটক। জার্মান পার্লামেন্ট ভবনের সামনে গিয়ে তারা ঠুকে দিলেন স্যালুট। তাও আবার অ্যাডলফ হিটলার যেভাবে স্যালুট দিতেন, ঠিক সেই কায়দায়। এ সময় মোবাইলে একজন আরেকজনের ছবিও তোলেন। আর তাতেই দু’জনই পুলিশের হাতে গ্রেফতার হন। জামিনে ছাড়া মিললেও নিষিদ্ধ ঘোষিত নাৎসি প্রতীক ব্যবহারের দায়ে তাদের বিরুদ্ধে শুরু হয়েছে ফৌজদারি মামলার প্রস্তুতি।

৫ আগস্ট শনিবার এই ঘটনা ঘটে। ঘটনার শিকার ব্যক্তিরা চীনা পর্যটক। একজনের বয়স ৩৬ বছর, অন্যজনের ৪৯। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই ব্যক্তির প্রত্যেকের জামিনের জন্য খরচ করতে হয়েছে ৫শ ইউরো। জার্মানিতে হিটলার ও নাৎসি বাহিনীর বিভিন্ন প্রতীক ব্যবহারের ওপর কঠোর কড়াকড়ি থাকায় এই দুই ব্যক্তিকে জরিমানা অথবা তিন বছরের কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে।

পুলিশের একজন মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, তদন্ত চলাকালে এই দুই চীনা পর্যটক জার্মানি ত্যাগ করতে পারবেন। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে কারাদণ্ড না হয়ে জরিমানার আদেশ হলে জামিনের জন্য দেওয়া অর্থের চেয়ে বেশি হয়তো লাগবে না।

/টিআর/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম