দুই বছরের মধ্যেই আবার কিউবার কূটনীতিক বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০১৭, ০৯:২৩আপডেট : ১০ আগস্ট ২০১৭, ০৯:৪৫
image

 অর্ধশতাব্দীরও বেশি সময় বৈরীতার পর কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি হতে শুরু করেছিলো। কিন্তু তার দুই বছরের মধ্যেই আবার সেই সম্পর্কে চিড় ধরেছে। ২০১৫ সালে নতুন করে যাত্রা শুরু করা কিউবার দূতাবাস থেকে দুই কূটনৈতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।  

দুই বছরের মধ্যেই আবার কিউবার কূটনীতিক বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বহিষ্কারের কারণ হিসেবে হাভানাতে থাকা কয়েকজন মার্কিন দূতাবাস কর্মকর্তার রহস্যময় শারীরিক সমস্যাকে তুলে ধরা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নুরেট বলছেন, গত বছরের শেষ দিকে কিউবায় থাকা মার্কিন দূতাবাসের কয়েকজন কর্মকর্তা কানে কম শুনতে থাকেন। তাদেরকে তখন জোর করেই দেশে ফিরিয়ে আনা হয়।

তাদের সন্দেহ যে, কিউবার গোয়েন্দা সংস্থা হয়তো এমন কোনো যন্ত্র সেইসব কর্মকর্তার বাসায় বা কর্মস্থলের কাছাকাছি ব্যবহার করেছিল যার কারণে তাদের এমন শ্রবণ সমস্যা দেখা দিতে পারে। ধারণা করা হচ্ছে, সেসব যন্ত্রের সাহায্যে উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ প্রবাহ হয়ে এমন শারীরিক সমস্যা সৃষ্টি করেছে। নুরেট আরো জানান, যদিও সেসব সমস্যা প্রাণঘাতী নয়, তবু মার্কিন কূটনীতিকদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়।

বিষয়টিকে যুক্তরাষ্ট্র সরকার অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছে। এখন পর্যন্ত দুই কূটনীতিকের বহিষ্কারের বিষয়ে কিউবা সরকার কোনো প্রতিক্রিয়া জানায়নি।

/এমএইচ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম