শর্ত সাপেক্ষে মাদুরোর সঙ্গে ‘একান্ত আলাপ’: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০১৭, ১৫:০৫আপডেট : ১২ আগস্ট ২০১৭, ১৭:০২
image

 ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘একান্ত আলাপ’র আমন্ত্রণ গ্রহণে শর্তসাপেক্ষে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার অঙ্গীকার করলেই কেবল তিনি মাদুরোর সঙ্গে একান্ত বৈঠক করবেন।
ট্রাম্প ও মাদুরো

বৃহস্পতিবার (১০ আগস্ট) নবনির্বাচিত গণপরিষদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (ট্রাম্প) যদি ভেনেজুয়েলার ব্যাপারে এতোটা আগ্রহী হন, তবে আমি [আলোচনায়] প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প, আমি আমার হাত বাড়িয়ে রেখেছি।’ শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, মাদুরো ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা’ করলে প্রেসিডেন্ট ট্রাম্প তার সঙ্গে কথা বলবেন।

প্রেসিডেন্ট মাদুরোর এক ডিক্রির আওতায় গত ৩০ জুলাই ভেনেজুয়েলাতে গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সরকারবিরোধীদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেস এ গণপরিষদের বিরোধিতা করেছে। পোপসহ আন্তর্জাতিক নেতাদের অনেকেও এ গণপরিষদের নিন্দা জানিয়েছেন। সমালোচকদের অভিযোগ, এ গণপরিষদের মধ্য দিয়ে মাদুরো তার ক্ষমতাকে বিস্তৃত করতে এবং বিরোধীদের কোনঠাসা করতে চাইছেন।

মাদুরো ও তার কয়েকজন মিত্রের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা জারি রয়েছে। হোয়াইট হাউস দাবি করেছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও মাদুরো শুক্রবার ট্রাম্পের সাথে টেলিফোনে কথা বলার অনুরোধ জানিয়েছেন। ভেনিজুয়েলার বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা চালানোর অভিযোগ তুলে মার্কিন প্রশাসন মাদুরোকে একজন একনায়ক হিসেবেও অভিহিত করেছে।

গণপরিষদের ভাষণে  ট্রাম্পের সঙ্গে বৈঠকের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেও মাদুরো তার বক্তব্যের বাকি সময়গুলোতে যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানই ব্যক্ত করেছেন। বরাবরের মতো যুক্তরাষ্ট্রকে সাম্রাজ্যবাদী আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেছেন, মার্কিন প্রশাসন তার সরকারকে উৎখাতের পরিকল্পনা করছে।
মাদুরো বলেন, ‘আমরা কখনও বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করব না।’ আমেরিকান আদালতের শরণাপন্ন হয়ে মার্কিন নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করবেন বলেও জানান মাদুরো।

পরে হোয়াইট হাউস অভিযোগ করে, দায়িত্ব গ্রহণের পর থেকেই ট্রাম্প ভেনিজুয়েলার সংবিধানের প্রতি শ্রদ্ধা জানাতে, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে, রাজনৈতিক বন্দিদের ছেড়ে দিতে এবং মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন বন্ধে মাদুরোর প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। কিন্তু মাদুরোর সরকার ট্রাম্পের এসব আহ্বানে সাড়া দেয়নি।
বৃহস্পতিবার গণপরিষদে দেওয়া ভাষণে মাদুরো দাবি করেন এ পরিষদ প্রেসিডেন্সিসহ সরকারের সকল শাখায় কর্তৃত্ব করতে পারবে। সংবিধান পুনর্লিখনের ক্ষেত্রে সমাজের সব ক্ষেত্রকে একত্রিত করার মধ্য দিয়ে এ পরিষদ শান্তি প্রতিষ্ঠা করবে বলেও দাবি করেন মাদুরো।

/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম