ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও বিরোধীদের সংঘর্ষে নিহত ১

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ০২:১৫আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ০৯:৩৬
image

ভার্জিনিয়ায় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী ও বিরোধীদের সংঘর্ষে নিহত ১

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শারলটেসভাইল শহরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শেতাঙ্গ জাতীয়তাবাদীদের সঙ্গে বিরোধী পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আন্দোলন চলাকালীন সময়ে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়।  শনিবার দিবাগত রাতে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই ঘটনায় খুবই মর্মাহত বলে জানিয়েছেন শহরের মেয়র।

এর আগে জাতীয়তাবাদীদের বড় ধরনের মিছিলকে কেন্দ্র সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এই জরুরি অবস্থা জারি করা হয়। পুলিশ বিভাগ জানায়, জরুরি অবস্থা জারি করার ফলে কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য অতিরিক্ত বাহিনী চাইতে পারবে।

দাস প্রথার বিলোপবিরোধী কনফেডারেট জেনারেলের ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে শহরটিতে উত্তেজনা বিরাজ করছে। এর প্রতিবাদে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা ইউনাইট দ্য রাইট ব্যানারে এই মিছিল আয়োজন করছে। এই মিছিলের বিপক্ষে পাল্টা কর্মসূচি পালনেও শহরে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছেন। মিছিলটি শনিবার অনুষ্ঠিত হবে।

এর আগে ভাস্কর্য সরানোর বিরোধিরা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন। মশাল হাতে শত শত শ্বেতাঙ্গ এই মিছিলে শ্লোগান দেন ‘ইহুদিরা আমাদের জায়গা নিতে পারবে না’ এবং ‘শ্বেতাঙ্গদের জীবনের মূল্য আছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে এবং ঘৃণার প্রতিবাদ করতে হবে। যুক্তরাষ্ট্রে এমন সহিংসতার কোনও স্থান নেই। চলুন সবাই এক হই।’
/এমএইচ

সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম