সিরিয়ায় হোয়াইট হেলমেটস এর কার্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ৭

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০১৭, ১৬:০০আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৬:০৮
image

সিরিয়ার সারমিন শহরে জরুরি চিকিৎসা সহায়তাকারী সংগঠন হোয়াইট হেলমেটসের কার্যালয়ে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। শনিবার (১২ আগস্ট) ভোরের দিকে এ হামলা হয় বলে হোয়াইট হেলমেটসের এক বিবৃতিতে জানানো হয়েছে। নিহতরা সবাই ওই সংগঠনের সদস্য। এদিকে একইদিন সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি আত্মঘাতী হামলায় অন্তত ২৩ বিদ্রোহী নিহত হয়েছে। এখন পর্যন্ত দুটি হামলার একটিরও দায় স্বীকার করেনি কেউ।

হোয়াইট হেলমেটসের সদস্যদের সমাহিত করা হচ্ছে
ইদলিব প্রদেশের একটি শহর সারমিন। সম্প্রতি সেখানে চরম রক্ষণশীল আহরার আল শাম গ্রুপের সঙ্গে আল-কায়েদা সংশ্লিষ্ট যোদ্ধাদের সংঘর্ষ হয়। আল-কায়েদার যোদ্ধারা এলাকার বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই লড়াইয়ের অবসান হয়। তবে এখনও সেখানে উত্তেজনা চলছে। এরমধ্যে শনিবার হোয়াইট হেলমেটসের কার্যালয়ে বন্দুকধারীদের হামলা হয়।  

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ওই সাত ব্যক্তিকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। হোয়াইট হেলমেটসের পরবর্তী শিফটের লোকরা কাজ করতে এসে দেখেন তাদের সহকর্মীদের মৃতদেহ পড়ে আছে। অবজারভেটরির প্রধান রামি আব্দুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত এটি অপরাধমূলক ঘটনা বলেই মনে হচ্ছে। নুসরা ফ্রন্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং ইদলিব নিরাপদ নয় বোঝাতেও এ হামলা হয়ে থাকতে পারে।     

এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় নসীব শহরে  বিদ্রোহী গোষ্ঠী আর্মি অব ইসলাম একটি প্রশিক্ষণ ক্যাম্পের ভেতরে এক আত্মঘাতী বোমা হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে ওই হামলায় নিহতের সংখ্যা ২৩। আহত হয়েছে আরও ২০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহমদ আল মাসালমেহ নামের বিরোধী অ্যাক্টিভিস্ট দাবি করেছেন, আর্মি অব ইসলামের ৮০ জন সদস্য যখন তাঁবুর ভেতর রাতের খাবার খাচ্ছিলেন তখনই আত্মঘাতী হামলা হয়। মাসালমেহর দাবি, ওই হামলায় ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন। ছয়জন এখনও নিখোঁজ রয়েছে। এ হামলারও দায় স্বীকার করেনি কেউ।

/এফইউ/

 

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম