২৭ বছর পর খুলছে সৌদি-ইরাক সীমান্ত

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ১৩:৫১আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৫:৫৯
image

 

২৭ বছর পর জন্য নিজের সীমান্ত খোলার পরিকল্পনা করছে সৌদি আরব ও ইরাক। ১৯৯০ সালের পর থেকে কখনও আরার নামে এই সীমান্তের দরজা খোলা হয়নি। গত ২৭ বছরে কেবল হজ উপলক্ষে সীমান্তের মাত্র একটি দরজা খুলে দেয়া হয় মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসব তথ্য নিশ্চিত করে।

২৭ বছর পর খুলছে সৌদি-ইরাক সীমান্ত

মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে জানা যায়, কুয়েতে সাদ্দাম হুসেইনের আগ্রাসনের পর থেকে এই সীমান্ত আর ব্যবহার করেনি দুই দেশ। সম্প্রতি এই স্থান পরিদর্শনে গিয়েছিলেন দুই দেশের কর্মকর্তারা।  

ইরাকের আনবার প্রদেশের গভর্নর সোহাইব আল-রাঈ বলেন, আরারে সীমান্ত খুলে দেওয়ার অনুষ্ঠানে তারা নিরাপত্তা জোরদার করেছেন। এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কোন্নয়নে মাইলফলক হয়ে থাকবে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘ইরাক ও সৌদি আরবের ভবিষ্যত সম্পর্কের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।  

জানা গেছে, ইরাকের সঙ্গে যৌথ বাণিজ্য করার উদ্দেশ্যে সৌদি মন্ত্রিসভা সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২০১৫ সালে সুন্নিদের দেশ সৌদি আরব ২৫ বছর পর বাগদাদে তাদের দূতাবাস চালু করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবাইর বাগদাদ সফরে যান।

/এমএইচ

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম