হোক্কাইদো দ্বীপে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ২২:৪৪আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২২:৫০

হোক্কাইদো দ্বীপে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া জাপানের হোক্কাইদো দ্বীপে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের সেনারা। ১৬ নভেম্বর ২০১৭ বুধবার শুরু হওয়া এ অনুশীলন দেশ দুটির মধ্যে এ যাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া। এদিনের মহড়ায় দুই দেশের দুইটি করে মোট চারটি বোমারু বিমান নেয়। ১৮ দিনের মহড়ায় উভয় দেশের সামরিক বাহিনীর সাড়ে তিন হাজার সদস্য অংশ নিচ্ছেন। জঙ্গি বিমানের যৌথ মহড়া ছাড়াও এ অনুশীলনে অত্যাধুনিক বিভিন্ন গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এবং জাপানের এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে পৃথকভাবে এ মহড়ার খবর নিশ্চিত করা হয়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার চলমান উত্তেজনার মধ্যেই এ মহড়া শুরু হলো। তবে দুই দেশের মধ্যে বড় আকারের এমন সামরিক অনুশীলনে ক্ষোভ প্রকাশ করেছে চীন।

মার্কিন বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্দো-এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও শান্তি রক্ষায় যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। জাপানের সঙ্গে এই মহড়ার মাধ্যমে মিত্রদের সঙ্গে সংহতি প্রদর্শন করতে চায় ওয়াশিংটন।

এদিকে উত্তর কোরিয়া আপাতত যুক্তরাষ্ট্রের গুয়ামে হামলার পরিকল্পনা থেকে সরে আসায় দেশটির শীর্ষ নেতা কিম জং অনের বুদ্ধির প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

গুয়ামে মার্কিন ঘাঁটিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকিকে কেন্দ্র করে সম্প্রতি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্রতা পায়। পরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিকল্পনা পর্যালোচনা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং আন - তবে এ পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হচ্ছে। কিমের আপাতত হামলা না চালানোর সিদ্ধান্তকে সুচিন্তিত ও যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। এক টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, এর ব্যতিক্রম হলে সেটা খুবই খারাপ হতো।

উ. কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার বিপরীতে মার্কিন প্রস্তাবে সমর্থন দিয়ে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পিয়ংইয়ং-ওয়াশিংটন উত্তেজনা নতুন মাত্রা পায়। শুরু হয় দুই দেশের শীর্ষ নেতার পারস্পরিক হুমকি। এক পর্যায়ে উ. কোরিয়া যুক্তরাষ্ট্রের গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা ঘোষণা করে। জবাবে দেশটিকে ‘ধূলায় মিশিয়ে দেওয়া’র হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সূত্র: রয়টার্স, সিএনএন।

/এমপি/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম