অ্যাসাঞ্জের সঙ্গে বৈঠক রিপাবলিকান কংগ্রেসম্যানের

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৭, ১৯:০৭আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৯:১০

ডানা রোহরাবাচার উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির একজন কংগ্রেসম্যান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই কংগ্রেসম্যানের নাম ডানা রোহরাবাচার। বুধবার লন্ডনের ইকুয়েডর দূতাবাসে তারা তিন ঘণ্টার এ বৈঠকে মিলিত হন।

জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে লন্ডনে যুক্তরাষ্ট্রের কোনও কংগ্রেসম্যানের এটাই প্রথম সাক্ষাৎ।

চার্লস জনসন নামের একজন রক্ষণশীল সাংবাদিক দ্য ডেইলি কলার’কে জানান, তিনি অ্যাসাঞ্জের জন্য এ বৈঠকের আয়োজন করেছেন। কারণ উইকিলিকস প্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চান; যাতে তাকে আর অন্য কোথাও আশ্রয় নিয়ে থাকতে না হয়। এক্ষেত্রে অ্যাসাঞ্জ ও হোয়াইট হাউসের মধ্যে তিনি মধ্যস্থতা করতে পারেন।

ডানা রোহরাবাচার-এর মুখপাত্র কেন গ্রাবস দ্য ডেইলি কলার’কে বলেন, আমি এটা নিশ্চিত করছি যে, এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চার্লস জনসন’ও এতে অংশ নিয়েছেন।

সংবাদমাধ্যমে এই বৈঠকের খবর ফাঁস হয়ে গেলে বিষয়টি নিয়ে একটি বিবৃতি দেন ডানা রোহরাবাচার। এতে বলা হয়, অ্যাসাঞ্জ দৃঢ়ভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিষয়ে উইকিলিকসের ফাঁসকৃত ইমেইলগুলোর সঙ্গে রাশিয়ার কোনও সম্পর্ক নেই। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হবে।

২০১০ সালে উইকিলিকস আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ও পাঁচ লাখ সামরিক গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টি করে। উইকিলিকসে তথ্য ফাঁসের পর জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। এরপর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তিনি সুইডেনের আইনজীবীর সঙ্গে কয়েকবার সাক্ষাতের প্রস্তাব নাকচ করেন। ২০১০ সালে সুইডেন ভ্রমণের সময় দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় আইনজীবীরা অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করেন। অ্যাসাঞ্জের দাবি, তিনি সুইডেনে আদালতের মুখোমুখি হলে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতো। সূত্র: দ্য ডেইলি কলার।

/এমপি/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম