ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নে ক্ষুব্ধ ছিল বার্সেলোনার সন্দেহভাজন হামলাকারী

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ০৪:৩৩আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০৪:৩৮

দ্রিস ওবাকির স্পেনের বার্সেলোনার লাস রামব্লাসে পথচারীদের ভিড়ে ভ্যান উঠিয়ে ১৩ জন নিহতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী দ্রিস ওবাকির ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নে ক্ষুব্ধ ছিল বলে ধারণা করা হচ্ছে। তার ফেসবুক পেজ থেকে এমনই ধারণা পেয়েছে দেশটির পুলিশ। এদিকে,ওই হামলার পরপরই সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পরিস্থিতি পর্যালোচনা করেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়।

স্প্যানিশ পত্রিকা এবিসির বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, দ্রিস ওবাকিরের নামে পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। তবে সে জঙ্গিবাদে জড়িয়েছে, এমন তথ্য পুলিশের কাছে ছিল না। আরেক দৈনিক এল পেইস জানিয়েছে, কাতালোনিয়ার একটি কারাগারে কিছুদিন বন্দিও ছিল ওবাকির। সেখান থেকে ২০১২ সালে ছাড়া পায় সে।

ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নে ক্ষুব্ধ ছিল বার্সেলোনার সন্দেহভাজন হামলাকারী মরক্কো বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ওই তরুণ স্পেনের মার্সেই শহরে বাস করত। স্পেনের সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত সাদা রঙের ফিয়াট গাড়িটি দ্রিস ওবাকির ভাড়া নিয়েছিল। বার্সেলোনা থেকে ২৫ কিলোমিটার দূরের একটি শহরের রেন্ট-এ-কার থেকে গাড়িটি ভাড়া নেওয়া হয়।

দ্রিস ওবাকিরের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, সে এক সময় মার্সেই শহরে বাস করত। পরে কাতালোনিয়ার রিপোলে চলে যায়। ওই ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, সে র‌্যাপ গান পছন্দ করে। প্রিজন ব্রেক নামের একটি টিভি সিরিয়ালও তার পছন্দের। আরব তথা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সেনাদের দমন-পীড়নে তার ক্ষোভ প্রকাশ পেয়েছে ফেসবুকে দেওয়া একটি ছবি ও তার বর্ণনায়। কয়েক মাস আগে ইহুদিবাদের সমালোচনা করে প্রচারিত একটি ভিডিও শেয়ার করে সে। 

/এএম/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম