ভিয়েতনামে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, আক্রান্ত লাখখানেক

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ২০:৪০আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২০:৪২

ভিয়েতনামে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু, আক্রান্ত লাখখানেক দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর প্রকোপ। সম্প্রতি দেশটিতে ৯০ হাজার ৬২৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭৬ হাজার ৮৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। শুধু গত সপ্তাহেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ।

শুক্রবার ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার আক্রান্তের হার বেড়েছে ৪২ শতাংশ। মৃতের সংখ্যাও সাতজন বেড়েছে।

ডেঙ্গুর এমন বিস্তারের জন্য উচ্চ তাপমাত্রা, অতিবৃষ্টি ও দ্রুত নগরায়নকে দায়ী করছে কর্তৃপক্ষ।

আক্রান্তদের একটা বড় অংশ চিকিৎসা নিয়েছেন হ্যানয়-এর ন্যাশনাল হসপিটাল অব ট্রপিক্যাল ডিজিজ-এ। সেখানকার একজন চিকিৎসক ভু মিনহ ডিয়েন বলেন, দৈনিক ৮০০ থেকে এক হাজার মানুষ ডেঙ্গু পরীক্ষা করছেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ