ফিনল্যান্ডে ছুরিকাঘাতে নিহত ২, হামলাকারী আটক

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ২২:৪৬আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২২:৫২

ফিনল্যান্ডে ছুরিকাঘাতে নিহত ২, হামলাকারী আটক স্পেনের পর এবার রক্তাক্ত হয়েছে ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তার্কু শহর। ১৮ আগস্ট শুক্রবার সেখানকার পুওতুরি-মার্কেট স্কয়ার এলাকায় এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা সে বিষয়ে এখনও কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করা হয়নি।
কেন্ট সেভেনসন (৪৪) নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, এক ব্যক্তি একটি বড় সাদা ছুরি নিয়ে রাস্তার মধ্যে লোকজনকে কোপাতে থাকে। ছুরিকাঘাতের শিকার একজন সঙ্গে-সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার।
হামলার পর পুলিশের পক্ষ থেকে টুইটারে দেওয়া এক পোস্টে লোকজনকে শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবন্দর, ট্রেন স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় জড়িত সন্দেহভাজনের খোঁজে বাস, ট্রেনে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী জুহা সিপিলা এক টুইটে বলেছেন, সামগ্রিক পরিস্থিতির ওপর সরকার নজর রাখছে। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।
/এমপি/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম