সিরিয়ায় দীর্ঘদিন থাকার ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই: মার্কিন পররাষ্ট্র দফতর

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ১২:৫৪আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৩:০৪
image

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসকে পরাস্ত করার পরও সিরিয়ায় কয়েক দশক ধরে মার্কিন বাহিনী মোতায়েন রাখার সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৮ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিথার নাওয়ার্ট বলেছেন, আইএসকে হটানোর পর সিরিয়ায় নিজস্ব বাহিনী মোতায়েন রাখার কোনও ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই। মধ্যপ্রাচ্যের ঘটনাবলী পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) এর মুখপাত্রের সাম্প্রতিক এক বক্তব্য নিয়ে জানতে চাওয়া হলে এসব কথা বলেন নাওয়ার্ট।

মার্কিন সামরিক হেলিকপ্টার
আইএসকে পরাভূত করার পরও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র সিরিয়ায় থেকে যাবে বলে সম্প্রতি সন্দেহ প্রকাশ করেন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) এর মুখপাত্র। তিনি বলেন, ‘আমরা চাই সিরীয় নাগরিকরাই সিরিয়া শাসন করবে, যুক্তরাষ্ট্র নয়; অন্য কোনও বাহিনীই নয়, কেবল সিরীয়রা শাসন করবে।’  

এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাওয়ার্টের কাছে এসডিএফ-এর মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে নাওয়ার্ট বলেন, ‘ইরাক বা সিরিয়া যে দেশেই হোক না কেন আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো আইএসকে পরাজিত করা। আইএসকে পরাভূত করাই আমাদের উদ্দেশ্য, আর কিছু নয়।’  

তুরস্কের কাছে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচিত পিকেকে-কে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এসডিএফ এর ছত্রছায়ায় থাকা অন্য বেশ কয়েকটি আরব মিলিশিয়া গ্রুপকেও সমর্থন দিচ্ছে দেশটি। আইএসবিরোধী লড়াইয়ে এসডিএফকে ‘নির্ভরযোগ্য অংশীদার’ মনে করে যুক্তরাষ্ট্র। তুরস্কের তীব্র ক্ষোভ উপেক্ষা করেই এসডিএফকে অস্ত্র ও সরঞ্জামাদি সরবরাহ করে থাকে মার্কিন সরকার।

/এফইউ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি