১০ মার্কিন নাবিকের খোঁজে উত্তাল সাগরে চলছে অভিযান

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৭, ১৬:০৯আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:১৫
image

সিঙ্গাপুর উপকূলে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিসাইল ডেস্ট্রয়ারের (ক্ষেপণাস্ত্র বিধ্বংসী) সংঘর্ষে নিখোঁজ ১০ মার্কিন নাবিকের সন্ধানে অভিযান চলছে। মার্কিন নৌবাহিনী ও মেরিন কর্পস এর ডুবুরিরা ওই সংঘর্ষের এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

অভিযান চলছে
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে অংশ নিয়েছে বেশ কিছু জাহাজ ও বিমান। সিঙ্গাপুরের পূর্বাঞ্চল এবং মালাক্কা প্রণালির সাগর এলাকায় চালানো অভিযানেমার্কিন নৌবাহিনীর পাশাপাশি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নৌবাহিনীর অন্তত সাতটি জাহাজ অংশ নিয়েছে।

সোমবার মালয়েশিয়ার এক কর্মকর্তা জানান, যে স্থানে তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন ডেস্ট্রয়ারের সংঘর্ষ হয়েছে সেখানে সাগর এখন উত্তাল। তিন ফুট উচ্চতার ঢেউ আছে সেখানে।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে বন্দরে তরী ভেড়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে জানা যায়, জাহাজের একপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএসএস জন ম্যাককেইন নামে ওই যুদ্ধজাহাজটিকে সিঙ্গাপুরে থামানোর সময় লাইবেরিয়ার ওই তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়।

দুই মাসের মধ্যেই এটা দ্বিতীয় সংঘর্ষের ঘটনা। এর আগে জুনে ইউএসএস ফিজেরাল্ড নামে এক ডেস্ট্রয়ারের সঙ্গে ফিলিপাইনের তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হলে ৫ মার্কিন সেনা নিহত হন।

 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম