টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে আরেকজনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০১৭, ১৫:৫২আপডেট : ২৭ আগস্ট ২০১৭, ১৫:৫৪
image

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অর্ধশতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে আরেকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ঝড়ের কারণে বন্যার পানি বেড়ে গেছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন শত শত মানুষ। এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

টেক্সাসে ঘূর্ণিঝড় হার্ভের আঘাতে আরেকজনের মৃত্যু

এক টুইট বার্তায় হ্যারিস কাউন্টি শেরিফ এড গনজালেস বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকর্মীরা সবাইকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাউস্টন উইলিয়াম এয়ারপোর্টের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় পুলিশ সার্জেন্ট কলিন হাওয়ার্ড বলেন, শনিবার রাতে একজন বয়স্কা মহিলা সাঁতরে রাস্তা পার হওয়ার সময় পানিতে ডুবে মারা যান। তিনি বলেন, ধারণা করা হচ্ছে তার গাড়ি পানিতে আটকে যাওয়ায় তিনি পানিতে ডুবে মারা যান। তবে প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি।’

এর আগে শুক্রবার রকপোর্ট এলাকায় বাড়িতে আগুন লেগে একজন মারা যান। ওই এলাকাতেই আহত হন বেশ কয়েকজন। স্থানীয় কর্তৃপক্ষ এলাকাবাসীদের রাস্তা থেকে দূরে থাকতে বলেছে। কারণ প্রতি ঘণ্টার তুমুল বৃষ্টিতে ৫ ইঞ্চি পানির স্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা।

সূত্র: রয়টার্স

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম