সব জেনেও কেন চুপ ছিলেন রাম রহিমের স্ত্রী?

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৭, ১১:৩০আপডেট : ২৯ আগস্ট ২০১৭, ১৬:৩১
image

রাম রহিমের ২০ বছর কারাদণ্ডের পর তাঁর স্ত্রী এখন চর্চার মধ্যমণি হয়ে দাঁড়িয়েছেন৷ স্বামী না হয় তাঁকে কোনওদিন দেশ বা দশের সঙ্গে পরিচয় করিয়ে দেননি৷ তবে  আশ্রমে কী হচ্ছে, না হচ্ছে, তা নিশ্চয়ই তাঁর কাছে অজানা ছিল না? সব জেনেও কি তাহলে তিনি চুপ ছিলেন? স্বামীর সঙ্গে তর্ক তো দূরের কথা টুঁ শব্দটিও করেননি? স্ত্রী, ছেলে, মেয়ে নিয়ে ছিল রাম রহিমের সংসার৷ ঘর বেঁধেছিলেন মাত্র ১৭ বছর বয়সে৷ তবে হঠাৎ এমন কী হল? পাততাড়ি গুটিয়ে তিনি কেন ‘ভগবান’ বনে বসলেন?
সব জেনেও কেন চুপ ছিলেন রাম রহিমের স্ত্রী?

স্বঘোষিত ভগবান রাম রহিম সিংয়ের ব্যক্তিগত জীবন রহস্যে মোড়া৷ আগে আজতকের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি সেই রহস্য থেকে খানিক পর্দান্মোচন করেছিলেন৷ জানিয়েছিলেন তাঁর স্ত্রী, বাবা মায়ের কথা৷ নাবালক অবস্থায় হঠাৎ কেন বিয়ে করলেন রাম রহিম? ভারতীয় সংবাদমাধ্যম এইবেলাতে প্রকাশিত হয়েছে সেই আখ্যান।

এইবেলার প্রতিবেদন বলছে, রাম রহিমের বাবা মা বিয়ের ১৮ বছর পর্যন্ত অপুত্রক ছিলেন৷ হাজার চেষ্টা করেও তাদের কোনও সন্তান সন্ততি হয়নি৷ শেষমেশ তারা ডেরা সচ সৌদার সাধু ত্রিবেণী দাসের স্মরণাপন্ন হন৷ ত্রিবেণী দাস তাদের বলেন, পুত্রসুখ তাঁরা পাবেন৷ কিন্তু ভোগ করতে পারবেন না৷ ছেলের যখন ২৩ বছর হবে, তখন ভগবান তার ভাগ্যে যা লিখেছেন, তাই করতে হবে৷ তাতেই সম্মত হন রাম রহিমের বাবা মা৷ বাবা জানতেন ছেলে ২৩ বছরে গৃহস্থ্য ধর্ম ত্যাগ করবেন৷ তাই তড়িঘড়ি তিনি ছেলের বিয়ে দিয়ে দেন৷ ক্লাস টেনের পরই স্কুলের পাঠ বন্ধ করে দেন রাম রহিম’৷ তারপরই তিনি গাঁটছড়া বাঁধেন৷ মেয়ের নাম ছিল হরজিৎ কউর৷ বিয়ের পর মন দিয়ে সংসারধর্ম পালন করেন তিনি৷ দুই মেয়ে ও এক ছেলে হয় তাঁর৷ তাঁদের নাম অমরপ্রীত, চরণপ্রীত ও জসমীত সিং৷

ডেরা সচ সৌদার অনুগামীদের দাবিকে উদ্ধৃত করে এইবেলার প্রতিবেদনে বলা হয়েছে, যখন রাম রহিম সংস্থার জন্য নিজেকে উৎসর্গ করেন, তখন থেকেই হরজিৎ ডেরারই সদস্যা৷ সংগঠনের আশ্রমেই থাকেন তিনি৷ স্থানীয় কিছু সংবাদমাধ্যমেও এমন দাবি করা হয়৷ স্বামী তাঁর ‘ভগবান’৷ ‘ভগবান’-এর স্ত্রী হয়ে তো আর আয়েশে আরামে জীবন কাটানো যায় না৷ হরজিৎ তা করেনওনি৷ তিনি আশ্রমে থাকেন খুব সাধারণভাবে৷ সাধারণ জামাকাপড় পরেন৷ আশ্রমের সমস্ত নিয়মকানুন কঠোরভাবে পালন করেন তিনি৷ সবার সঙ্গে মিশে থাকাতেই তাঁর আনন্দ৷ মাঝেমধ্যে নাকি এমনও হতো, ডেরার সদস্যরা জানতেই পারতেন না তিনি তাঁদের ‘ভগবান’-এর স্ত্রী৷ স্পটলাইট তাঁর মোটেও পছন্দ নয়৷তাই রাম রহিম যখন ভক্তদের আশা-আকাং্ক্ষা পূরণ করতেন বা কোনও অনুষ্ঠানে যেতেন, হরজিৎ সেখানে থাকতেন না৷ নিজেকে তিনি সম্প্রদায়ের কাজে ব্যস্ত রাখতেন৷ তবে হাজার হোক স্ত্রী তো৷ তাই কচিৎ কদাচিৎ কোনও অনুষ্ঠানে তাঁকে চোখে পড়ে যেত৷

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম