ইরানের পরমাণু সমঝোতা মানার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে চীন

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৩
image

চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিও পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে চীন। পাশাপাশি সব পক্ষকে এ সমঝোতার আওতায় দায়িত্ব অব্যাহতভাবে পালনেরও আহ্বান জানিয়েছে। জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রতিবেদনে উল্লেখ করার পর এ বক্তব্য দিলো চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
আইএইএ’র সর্বশেষ প্রতিবেদনে জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি তুলে ধরা হয়েছে। জেসিপিও পালনের বিষয়টি নজরদারির দায়িত্ব রয়েছে এ বিশ্ব সংস্থার ওপর। নিয়মিত সংবাদ সম্মেলনে  চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি আইএইএ’র মহাপরিচালকের দেওয়া প্রতিবেদনে আবারও নিশ্চিত করা হয়েছে। ইরান এবং আইএইএর তৎপরতাকে চীন স্বাগত জানায় বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, চীন প্রত্যাশা করছে জেসিপিও পালনের দায়িত্ব সব পক্ষ বজায় রাখবে। এছাড়া, আইএইএ নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে নিজ দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইরানের সঙ্গে যে ছয় জাতিগোষ্ঠী জেসিপিও সই করেছিল তার মধ্যে যুক্তরাষ্ট্রও ছিল। এ সত্ত্বেও ইরান জেসিপিও মানছে না বলে তুলে ধরার চেষ্টার কোনও ত্রুটি করছে না যুক্তরাষ্ট্র। আর সে সময়ই প্রকাশিত হলো আইএইএ’র সর্বশেষ প্রতিবেদন। সূত্র: পার্স টুডে

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম