ট্রাম্পকে ওবামার তিন পরামর্শ

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৯
image

বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় তাকে একটি চিঠি দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই চিঠিতে ট্রাম্পকে আইনের শাসন বজায় রাখা ও আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের অবস্থান ধরে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। সাত মাস আগের সেই চিঠিতে কী আছে এতোদিন অজানা থাকলেও রবিবার (৩ সেপ্টেম্বর) তা প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ট্রাম্প ও ওবামা
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, হোয়াইট হাউস ছাড়ার সময় ওভাল অফিসে চিঠিটি রেখে যান ওবামা। ওই চিঠিতে ট্রাম্পকে তিনটি পরামর্শ দিয়েছেন তিনি। চিঠিতে ওবামা লিখেছেন: ‘ভিন্ন ভিন্ন পথে আমরা দুজনই ভাগ্যবান। সবাই এতোটা ভাগ্যবান হয় না। যেসব শিশু ও পরিবার কঠোর পরিশ্রম করতে চায় তাদের সবার জন্য সাফল্যের মই গড়ে দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমাদেরকে করতে হবে।’

আন্তর্জাতিক সম্পর্কের প্রসঙ্গ তুলে ওবামা ট্রাম্পকে বলেন, ‘এই বিশ্বে আমেরিকান নেতৃত্ব অপরিহার্য। কর্মকাণ্ড ও দৃষ্টান্ত স্থাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক এই ক্রমকে টিকিয়ে রাখা আমাদের ওপর নির্ভর করছে। স্নায়ুযুদ্ধের পর থেকে আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান ধীরে ধীরে প্রসারিত হয়েছে এবং এই ক্রমের ওপরই আমাদের সম্পদ ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করছে।’

তৃতীয়ত, ওবামা তার উত্তরসূরীর প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন আইনের শাসন, ক্ষমতা বিচ্যুতি, সম-সুরক্ষার অধিকার এবং নাগরিক স্বাধীনতার মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও ঐতিহ্যগুলোর সুরক্ষা দেন।  

ওবামা বলেন, ‘দৈনন্দিন রাজনীতিতে টানাপোড়েনের পরও গণতন্ত্রের এই হাতিয়ারগুলোকে আমরা যেমন দৃঢ় পেয়েছিলাম তেমনটা রাখা আমাদের ওপরই নির্ভর করছে।’  

গার্ডিয়ান জানায়, গত জানুয়ারিতে চিঠিটি হাতে পাওয়ার পর একে ‘সুন্দর’ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, তিনি এটিকে যত্নে আগলে রাখবেন। সঙ্গে এও বলেছিলেন যে চিঠিতে কী লেখা আছে তা প্রেসকেও জানানো হবে না।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম